বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষা দিচ্ছেন নারী ইউপি সদস্য

বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষা দিচ্ছেন নারী ইউপি সদস্য

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষা দিচ্ছেন নারী ইউপি সদস্য

বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষা দিচ্ছেন নারী ইউপি সদস্য

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি পরিক্ষা দিচ্ছেন শিলা খাতুন নামে এক নারী ইউপি সদস্য। ভোটের মাঠে ননদকে হারিয়ে বিজয়ের পর এবার পরীক্ষাতেও সফল হতে চান এই নারী ইউপি সদস্য।তিনি উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য এবং সালাইনগর গ্রামের সুমন আলীর স্ত্রী।জানা গেছে, চলমান এসএসসি পরীক্ষায় তিনি বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেডে এই পরীক্ষায় অংশ নেন। এর আগে, তিনি ২০২১ সালে ইউপি নির্বাচনে তার ননদ লাইলী বেগমসহ সাত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিজয়ী হন।এ বিষয়ে ইউপি সদস্য শিলা খাতুন জানান, লেখাপড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও অষ্টম শ্রেণি পাশের পর পরিবার থেকে তাকে বিয়ে দেওয়া হয়। ফলে আর পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। দুই সন্তানের জন্মের পর স্বামীর উৎসাহে তিনি নির্বাচনে অংশ নেন। ভোটে বিজয়ী হওয়ার পর আত্মবিশ্বাস বেড়ে যায়। এর পরই তিনি কারিগরি স্কুলের নবম শ্রেণিতে ভর্তি হয়ে বোর্ড পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ২০ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি এসএসসিতেও সফল হতে চান।এ বিষয়ে পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভার.) হেলাল উদ্দিন জানান, লেখাপড়ার ইচ্ছা থেকেই শিলা খাতুন পরিষদকে জানিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি তার সফলতা কামনা করেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

লালমনিরহাটে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

লালমনিরহাটে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

মাধবদীতে মহিষাশুড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা

মাধবদীতে মহিষাশুড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা

নোয়াখালীতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নোয়াখালীতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে এসএসসি পরীক্ষা, সময় ৫ ঘণ্টা

ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে এসএসসি পরীক্ষা, সময় ৫ ঘণ্টা

বদলগাছীতে বোনের বাড়ি ভাঙচুরের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

বদলগাছীতে বোনের বাড়ি ভাঙচুরের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

মন্তব্য করুন