উল্লাপাড়ায় অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য আটক

উল্লাপাড়ায় অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য আটক

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

উল্লাপাড়ায় অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য আটক

উল্লাপাড়ায় অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য আটক

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোভ্যান চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলো, উল্লাপাড়া পৌর শহরের কাওয়াক মহল্লার মৃত আজিজুর রহমান সিদ্দিকীর ছেলে নাজমুর রহমান (৩৫), মৃত জিল্লুর রহমান কালুর ছেলে শফিকুল ইসলাম (৪২), উপজেলার দড়িপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে শাহজাহান আলী (৪৭), বাসুদেব কোলা গ্রামের মৃত পাষান আলীর ছেলে সবুজ্জ্বল হোসেন (২৫)।এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর।তিনি বলেন, দীর্ঘদিন ধরে অটোভ্যান চুরি করে তার যন্ত্রাংশ আলাদা করে বিক্রি করে আসছিল একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া পৌর শহরে অভিযান চালিয়ে নাজমুর ও শফিকুলকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে চক্রের অপর দুই সদস্যকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি তিন চাকা বিশিষ্ট ব্যাটারি চালিত পুরাতন ভ্যানের যন্ত্রাংশ, ভ্যানের মোটর, ৩টি পাউডারের ব্যাটারিসহ বেশকিছু মালামাল আলামত হিসেবে জব্দ করা হয়।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি চুরি মামলা দায়ের করেছে বরে জানান ওই পুলিশ কর্মকর্তা।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

চট্টগ্রামে চোরাই বিটুমিনসহ গ্রেফতার ২

চট্টগ্রামে চোরাই বিটুমিনসহ গ্রেফতার ২

গাইবান্ধায় চোর চক্রের ৪ সদস্য আটক

গাইবান্ধায় চোর চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামে চোরাই সিএনজিসহ গ্রেফতার ২

চট্টগ্রামে চোরাই সিএনজিসহ গ্রেফতার ২

চট্টগ্রামে চোরাই সিএনজিসহ গ্রেফতার ২

চট্টগ্রামে চোরাই সিএনজিসহ গ্রেফতার ২

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ ৩ চোর আটক

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ ৩ চোর আটক

মন্তব্য করুন