বাঞ্ছারামপুরে শীর্ষ ২ মাদককারবারি গ্রেফতার

বাঞ্ছারামপুরে শীর্ষ ২ মাদককারবারি গ্রেফতার

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

বাঞ্ছারামপুরে শীর্ষ ২ মাদককারবারি গ্রেফতার

বাঞ্ছারামপুরে শীর্ষ ২ মাদককারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে  ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।৩ মে শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ইটখোলা রাস্তার পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘ দিন যাবৎ এ ব্যবসার সাথে জড়িত রয়েছে বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছে।থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এতে অফিসার ইনচার্জ মো. মোহাম্মদ মহিউদ্দিন সার্বিক দিকনির্দেশনা দেন। পুলিশের এসআই মো. সামছুল হকসহ একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।অভিযানে মোহাম্মদ জাহের আলীর ছেলে মো. রাসেল মিয়া (২৬) ও আকানগর গ্রামের মৃত ছিদ্দিক সাবের ছেলে শেখ সাব (৪৯) কে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ আসামিদের  গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা দিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

একযুগ পর পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি গ্রেফতার

একযুগ পর পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি গ্রেফতার

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

সাংবাদিক রিজুর ওপর হামলার ঘটনায় মামলা: ২ দিনেও গ্রেফতার হয়নি মূল আসামিরা

রোহিঙ্গাকে জন্ম নিবন্ধন দেওয়ায় মুরাদনগরে ইউপি সচিব গ্রেফতার

রোহিঙ্গাকে জন্ম নিবন্ধন দেওয়ায় মুরাদনগরে ইউপি সচিব গ্রেফতার

মন্তব্য করুন