নেত্রকোনা-৪ উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সাজ্জাদুল হাসান

নেত্রকোনা-৪ উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সাজ্জাদুল হাসান

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

নেত্রকোনা-৪ উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সাজ্জাদুল হাসান

নেত্রকোনা-৪ উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সাজ্জাদুল হাসান

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনা-৪ আসনের (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী) উপ-নির্বাচনে প্রতিদন্দ্বি কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ছিলেন।২২ জুলাই নেত্রকোণা-৪ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাজ্জাদুল হাসান নেত্রকোণা জেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। শেষদিনে সাজ্জাদুল হাসান ব্যতীত অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন নি।বাছাইয়ে বাদ না পরলে এবং প্রার্থীতা প্রত্যাহার না করলে রিটার্নিং কর্মকর্তা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন।ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই, আপিল দায়ের ২৬ থেকে ২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩০ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। আইন অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের সময় শেষে একক বৈধ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।সুতরাং, একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সংসদ সদস্য হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান।উল্লেখ্য, জনপ্রতিনিধি না হয়েও জেলায় ব্যাপক উন্নয়নে তার প্রত্যক্ষ অবদানের কারণে তিনি ব্যাপকভাবে জননন্দিত।এর আগে ১১ জুলাই সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

শান্তিপূর্ণভাবে চলছে জলঢাকা পৌরসভার উপ-নির্বাচন

শান্তিপূর্ণভাবে চলছে জলঢাকা পৌরসভার উপ-নির্বাচন

শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০, আটক ২

শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০, আটক ২

ফুলে ফুলে সিক্ত কুসিক নগরকন্যা সূচনা

ফুলে ফুলে সিক্ত কুসিক নগরকন্যা সূচনা

কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে ওবাইদুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত

কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে ওবাইদুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত

কাজিপুরে শান্তিপূর্ণভাবে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

কাজিপুরে শান্তিপূর্ণভাবে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

মন্তব্য করুন