রংপুর জেলার শ্রেষ্ঠ বিট অফিসার পীরগাছা থানার এসআই ফারুক

রংপুর জেলার শ্রেষ্ঠ বিট অফিসার পীরগাছা থানার এসআই ফারুক

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

রংপুর জেলার শ্রেষ্ঠ বিট অফিসার পীরগাছা থানার এসআই ফারুক

রংপুর জেলার শ্রেষ্ঠ বিট অফিসার পীরগাছা থানার এসআই ফারুক

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় ২০২৪ সালের জানুয়ারি মাসে মাদক উদ্ধার, আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণসহ সকল বিষয় বিবেচনায় রংপুর জেলার শ্রেষ্ঠ বিট অফিসার হলেন পীরগাছা থানার এসআই ফারুক আহমেদ ও এএসআই রশিদুল ইসলাম।২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভা শেষে রংপুর জেলার শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ বিট অফিসার পীরগাছা থানার ফারুক আহমেদ এবং এএসআই রশিদুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পনোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোছা. সুলতানা রাজিয়াসহ রংপুর জেলার সকল থানার ওসি ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।এ প্রসঙ্গে এসআই ফারুক আহমেদ বলেন, ‘আমি বিশ্বাস করি, একটি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও জনতার মেলবন্ধন অত্যন্ত জরুরি। এই অর্জনের পেছনে পীরগাছা থানার (ওসি) সুশান্ত কুমার সরকার ও (তদন্ত ওসি) সেলিমুর রহমান সেলিম স্যারের অনুপ্রেরণা ও নিবিড় তদারকি আমাকে দায়িত্বের প্রতি গতিশীল করেছে। যে কোনো পুরস্কারই কাজে উৎসাহ বাড়ায়। আমাকে পুরস্কারের জন্য মনোনীত করায় রংপুর জেলা পুলিশ সুপার স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’এএসআই রশিদুল ইসলাম বলেন, ‘প্রতিটি পুরস্কারই কাজের গতি বাড়িয়ে দেয়। আমি আরও ভালোভাবে আমার ওপর অর্পিত দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবো।’
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

একযুগ পর পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি গ্রেফতার

একযুগ পর পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি গ্রেফতার

শাল্লায় বানভাসীদের মাঝে পুলিশের রান্না করা খাবার বিতরণ

শাল্লায় বানভাসীদের মাঝে পুলিশের রান্না করা খাবার বিতরণ

বন্যা দুর্গত মানুষের পাশে মৌলভীবাজার জেলা পুলিশ

বন্যা দুর্গত মানুষের পাশে মৌলভীবাজার জেলা পুলিশ

বেগমগঞ্জে আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার

বেগমগঞ্জে আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার

নরসিংদীতে সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু, পুলিশসহ আহত ৫

নরসিংদীতে সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু, পুলিশসহ আহত ৫

মন্তব্য করুন