প্রকাশ : ০৬ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:৪৯ এএম
রাঙ্গুনিয়ায় কচি-কাঁচা শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঙ্গালীর সংস্কৃতিতে পিঠা একটি অবিচ্ছেদ্য অংশ। পিঠা ছাড়া বাঙ্গালীর শীত যেন পরিপূর্ণতা পায়না। চিরায়ত ঐতিহ্যকে সমুন্নত রাখতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যের পিঠা উৎসব।
৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলে শীতকালীন এ পিঠা উৎসব পালন করা হয়। এ উপলক্ষে স্কুল মিলনায়তনে বাহারী ডিজাইন ও ভিন্ন স্বাদের সাজানো হয়েছে দেশি-বিদেশি নাম জানা অজানা শতাধিক হরেক রকমের পিঠা।
ব্যতিক্রমী এ আয়োজনে স্কুল শিক্ষার্থীদের ৩৭ জন অভিভাবক অংশগ্রহণ করেন। এদিকে আগত অতিথিরা পিঠার স্বাদ গ্রহণের মাধ্যমে বিজয়ীকে নির্ধারণ করেন।
এর আগে পিঠা উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মুহাম্মদ করিম উদ্দিন হাসান সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু।
স্কুল পরিচালনা পরিষদের সদস্য রবিউল মোস্তফা রাফি'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চুয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষক মুহাম্মদ শহীদুল্লাহ কায়সার, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাধারণ সম্পাদক মাসুদ নাসির, দপ্তর সম্পাদক জগলুল হুদা, স্কুল পরিচালনা পরিষদের সদস্য মুহাম্মদ আবু বক্কর, মহিলা সদস্য জেসমিন আক্তার, রাঙ্গুনিয়া প্রবাসী গাউসিয়া পরিষদের সভাপতি নুরুল ইসলাম আহমেদ, রেহেনুমা ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মুফিজুর রহমান, স্কুলের উপাধ্যক্ষ রিমা আক্তার প্রমুখ।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
রাঙ্গুনিয়ায় কচি-কাঁচা শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব