লালপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

লালপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

লালপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

লালপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের বার্তা তৃণমূল মানুষের কাছে পৌঁছে দিতে শোভাযাত্রা ও শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।৩০ জানুয়ারি মঙ্গলবার বিকালে উপজেলার ত্রি-মোহনী চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু।এসময় তিনি বলেন, দেশে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার পর আজ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। এজন্য কালো পতাকা হাতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের অগ্নিসন্ত্রাস রুখে দিতে নাটোর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদের নির্দেশনায় লাল সবুজের পতাকা হাতে আমরা রাজপথে রয়েছি।এসময় নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক আমজাদ হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, চংধুপইল ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার বানু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান সরল, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম রাসেল প্রমুখ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়: খাদ্যমন্ত্রী

আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়: খাদ্যমন্ত্রী

কুমিল্লায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কুমিল্লায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পটুয়াখালীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঘায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে ৫০ জন আহত

বাঘায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে ৫০ জন আহত

রোজ গার্ডেন থেকে স্মার্ট বাংলাদেশ

রোজ গার্ডেন থেকে স্মার্ট বাংলাদেশ

মন্তব্য করুন