মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বিজিপির ১১৩ সদস্য

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বিজিপির ১১৩ সদস্য

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বিজিপির ১১৩ সদস্য

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বিজিপির ১১৩ সদস্য

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী গোষ্ঠিগুলোর সাঁড়াশি আক্রমণের মুখে টিকতে না পেরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার গার্ড পুলিশ-বিজিপি) ১১৩ জন সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সর্বশেষ পাওয়া খবরে এ তথ্য জানা গেছে।মঙ্গলবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপি আরও ৭ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যের সংখ্যা দাঁড়াল ১১৩ জনে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।এর আগে ৫ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা পর্যন্ত বিজিপির ১০৬ জন সদস্য পালিয়ে আসার তথ্য জানিয়েছিল বিজিবি।এদিকে, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্রবাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারের অভ্যন্তরীণ ওই ঘটনাটি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।অন্যদিকে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় চলমান অস্থিরতার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে বলে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

মিয়ানমার থেকে ভেসে আসছে গোলাগুলি শব্দ

মিয়ানমার থেকে ভেসে আসছে গোলাগুলি শব্দ

মিয়ানমার থেকে ভেসে আসছে গোলাগুলি শব্দ

মিয়ানমার থেকে ভেসে আসছে গোলাগুলি শব্দ

মিয়ানমার থেকে ফিরেছেন ৪৫ বাংলাদেশি, ফেরত গেলেন ১৩৪ বিজিপি-সেনা

মিয়ানমার থেকে ফিরেছেন ৪৫ বাংলাদেশি, ফেরত গেলেন ১৩৪ বিজিপি-সেনা

স্থাপনা ভারতীয়দের, অবৈধপথে ‘ইট’ যাচ্ছে বাংলাদেশ থেকে

স্থাপনা ভারতীয়দের, অবৈধপথে ‘ইট’ যাচ্ছে বাংলাদেশ থেকে

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

মন্তব্য করুন