বীরগঞ্জে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বীরগঞ্জে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

বীরগঞ্জে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বীরগঞ্জে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জ উপজেলায় অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।৬ অক্টোবর শুক্রবার বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম নুর, পাইলট স্কুলের প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়ায়েম মিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা রাণী রায়।অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মনোরঞ্জন শীল গোপাল বলেন, দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছেন। পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। সরকারি-বেসরকারিসহ তৃণমূল পর্যন্ত সর্বক্ষেত্রে এখন নারীর উপস্থিতি দৃশ্যমান।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

স্মাইল স্বাবলম্বী সংগঠনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

স্মাইল স্বাবলম্বী সংগঠনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

স্মাইল স্বাবলম্বী সংগঠনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

স্মাইল স্বাবলম্বী সংগঠনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

দেবীদ্বারে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নারীদের প্রশিক্ষণ

দেবীদ্বারে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নারীদের প্রশিক্ষণ

আরজু মনির জন্মদিনে লক্ষ্মীপুর যুবলীগের সেলাই মেশিন বিতরণ ও দোয়া মাহফিল

আরজু মনির জন্মদিনে লক্ষ্মীপুর যুবলীগের সেলাই মেশিন বিতরণ ও দোয়া মাহফিল

বীরগঞ্জে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বীরগঞ্জে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মন্তব্য করুন