মেহেরপুরে আইসক্রিম তৈরীর কারখানায় জরিমানা

মেহেরপুরে আইসক্রিম তৈরীর কারখানায় জরিমানা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

মেহেরপুরে আইসক্রিম তৈরীর কারখানায় জরিমানা

মেহেরপুরে আইসক্রিম তৈরীর কারখানায় জরিমানা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে কৃত্রিম রঙ, ফ্লেভার ও কেমিক্যাল ব্যবহার করা ড্রিংস আইসক্রিম তৈরীর কারখানা সিলগালা করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় কারখানার ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।২৪ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের একটি আইসক্রিম তৈরীর কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এটি পরিচালনা করেন।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, মেসার্স আইকন ফুড অ্যান্ড বেভারেজ নামক একটি আইসক্রিম, আইস ললি ও আইস ড্রিংকস তৈরিকারী প্রতিষ্ঠানে তদারকি করতে যেয়ে দেখা যায় যথাযথ লাইসেন্স ও অনুমোদন ব্যাতীত নিম্নমানের অননুমোদিত কৃত্রিম রঙ, ফ্লেভার, কেমিক্যাল ব্যবহার করে তৈরি হচ্ছে নানা প্রকার আইসক্রিম ও আইস ললি ড্রিংকস পানীয়। কেমিক্যাল ব্যবহার করলেও নেই কোন কেমিস্ট বা ল্যাব। উৎপাদিত এসব পণ্যের মানা হচ্ছে না কোন মোড়কীকরণ বিধিও।অননুমোদিত ক্ষতিকর রঙ ও ফ্লেভার দিয়ে অস্বাস্থ্যকরভাবে তৈরি বাচ্চাদের প্রিয় এসব পণ্য ছড়িয়ে দেয়া হচ্ছে মেহেরপুর ও কুষ্টিয়ার প্রত্যন্ত অঞ্চলে। প্রচন্ড তাপদাহ ও গরমে এসব পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এসব পণ্য মেহেরপুরের হাড়াভাংগা গ্রামে তৈরি হলেও মোড়কজাত ও বাজারজাত করা হচ্ছে ঢাকা-বাংলাদেশ, মুন্সিগঞ্জ-বাংলাদেশ, সাতক্ষীরা-বাংলাদেশ, বি-বাড়িয়া বাংলাদেশ, টংগী, গাজিপুরসহ বিভিন্ন এলাকার নাম লেখা প্যাকেট সমূহে। এ সমস্ত অপরাধের ভিত্তিতে প্রতিষ্ঠানটির ম্যানেজার লিখন আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪২ ও ৪৩ ধারায় ৫০ হাজার  টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির যথাযথ লাইসেন্স ও অনুমোদন না পাওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে কারখানাটি।অভিযানে সহযোগিতায় ছিলেন, গাংনী স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান এবং কৃষি বিপণন অফিসের কর্মকর্তা, জিবরাইল হোসেনসহ মেহেরপুর জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কুষ্টিয়ায় ভুয়া ডাক্তার গ্রেফতার, জেল-জরিমানা

কুষ্টিয়ায় ভুয়া ডাক্তার গ্রেফতার, জেল-জরিমানা

কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার কেজি সামুদ্রিক সোনাপাতা মাছ জব্দ

কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার কেজি সামুদ্রিক সোনাপাতা মাছ জব্দ

মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ৮ জনকে জরিমানা

মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ৮ জনকে জরিমানা

আত্রাই পশুহাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

আত্রাই পশুহাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

সিদ্ধিরগঞ্জে রাজউকের অভিযানে ৬ লক্ষ টাকা জরিমানা আদায়

সিদ্ধিরগঞ্জে রাজউকের অভিযানে ৬ লক্ষ টাকা জরিমানা আদায়

মন্তব্য করুন