নোয়াখালীতে ভূমিকম্পে ২ ভবনে ফাটল

নোয়াখালীতে ভূমিকম্পে ২ ভবনে ফাটল

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

নোয়াখালীতে ভূমিকম্পে ২ ভবনে ফাটল

নোয়াখালীতে ভূমিকম্পে ২ ভবনে ফাটল

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ৫.৬ মাত্রার ভূমিকম্পে একটি মসজিদ ও একটি আধাপাকা ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।শনিবার (২ ডিসেম্বর ) সকাল ৯ টা ৩৫ মিনিটের দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের এয়ারপুর গ্রামের আমিরুল ইসলাম ওরফে মুন্সির বসত ঘরে এবং একই গ্রামের কদম মিয়ার পাড় কেন্দ্রীয় জামে মসজিদে ফাটল দেখা দিয়েছে।অপরদিকে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা মাঝারি মানের বলে জানায় নোয়াখালী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আরজুল ইসলাম।সরেজমিনে দেখা গেছে, উপজেলার এয়াপুর গ্রামের আমিরুল ইসলাম মুন্সির আধাপাকা বসত ঘরের ৩-৪টি স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়াও একই গ্রামের কদম মিয়ার পাড় কেন্দ্রীয় জামে মসজিদের বাহিরে ফাটল দেখা দিয়েছে। একটি পিলারের বেশ কয়েকটি টাইলস খুলে নিচে পড়ে গেছে। ভূমিকম্প অনুভূত হলে স্থানীয় বাসিন্দারা ভয়ে মসজিদে আজান দিতে থাকে।  এ সময় তারা ভূমিকম্প থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে দোয়া করে।  স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে পুরো নোয়াখালী কেঁপে ওঠে। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসা থেকে বাইরে বেরিয়ে আসেন।  উল্লেখ্য, ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিমি.। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশে ১০টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে। এতে জানমালের তেমন ক্ষতি না হলেও বড় ধরনের ভূমিকম্পের আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভূমিকম্প অনুভূত

রাঙ্গামাটিতে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানে এক রাতেই ৮০ বার ভূমিকম্প

তাইওয়ানে এক রাতেই ৮০ বার ভূমিকম্প

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি

মন্তব্য করুন