ছাদ থেকে পড়ে গিয়ে সুইডেন পলিটেকনিকের শিক্ষার্থীর মৃত্যু

ছাদ থেকে পড়ে গিয়ে সুইডেন পলিটেকনিকের শিক্ষার্থীর মৃত্যু

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

ছাদ থেকে পড়ে গিয়ে সুইডেন পলিটেকনিকের শিক্ষার্থীর মৃত্যু

ছাদ থেকে পড়ে গিয়ে সুইডেন পলিটেকনিকের শিক্ষার্থীর মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাদ থেকে পড়ে আহত হয় এক শিক্ষার্থী, পরে তার মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীর নাম শেখ সাদিকুর রহমান (২৪)।নিহত সাদিকুর ময়মনসিংহ জেলার পাগলা উপজেলার দিগলবাহা গ্রামের শাহাব উদ্দীনের ছেলে। সে ঐ পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের ৫ম পর্বের ছাত্র ছিলো এবং দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের ছাত্রাবাসে থাকতো।নিহত ঐ শিক্ষার্থী গত ১৬ জুলাই রবিবার দুপুরের দিকে ছাত্রাবাসের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এসময় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুলাই মঙ্গলবার তার মৃত্যু হয়।এ ঘটনায় সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার বলেন, ঐ শিক্ষার্থীর সহপাঠীদের সাথে কথা বলে জানতে পারি, ছাত্রাবাসের দোতালার রেলিংয়ে বসা অবস্থায় মাথা ঘুরে পড়ে গিয়ে গুরুতর আহত হয় আমাদের ছাত্র সাদিকুর। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর আলম বলেন, ঐ শিক্ষার্থী মারা যাওয়ার বিষয়ে কারও কোন অভিযোগ নেই। শুনেছি, সাদিকুর ছাদে নিম গাছের ঢাল কাটতে গিয়ে নিচে পড়ে আহত হয় । পরে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

নিখোঁজের ২৪ ঘণ্টা পর গড়াই নদে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিখোঁজের ২৪ ঘণ্টা পর গড়াই নদে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মোবাইল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

মোবাইল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

রাঙামাটিতে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা

রাঙামাটিতে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা

রাঙামাটিতে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা

রাঙামাটিতে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা

মন্তব্য করুন