রাঙ্গাবালীতে বজ্রপাতে ১৩ শিক্ষার্থী আহত

রাঙ্গাবালীতে বজ্রপাতে ১৩ শিক্ষার্থী আহত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

রাঙ্গাবালীতে বজ্রপাতে ১৩ শিক্ষার্থী আহত

রাঙ্গাবালীতে বজ্রপাতে ১৩ শিক্ষার্থী আহত

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি স্কুলের শ্রেণি কক্ষের পাশে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ১ শিক্ষকসহ ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে এখনও অচেতন অবস্থায় আছে ৫ শিক্ষার্থী। ১০ অক্টোবর বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ জানান, ষষ্ঠ শ্রেণির ক্লাস রুমের জানালার পাশে হঠাৎ বজ্রপাত হয়। এসময় ১ শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত হয়। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে এখনও ৫ জনের জ্ঞান ফেরেনি। স্থানীয় চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। শিশুদের হাসপাতালে নেয়া হচ্ছে। দুপুর ১ টা পর্যন্ত ওই ৫ শিশুদের জ্ঞান ফেরেনি।এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক স্কুলে স্পিডবোট যোগে চিকিৎসক পাঠিয়েছি। শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

বাগেরহাটে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

বাগেরহাটে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

মোল্লাহাটে বজ্রপাতে গুরুতর আহত কৃষক

মোল্লাহাটে বজ্রপাতে গুরুতর আহত কৃষক

নওগাঁয় পৃথক বজ্রপাতের ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু, আহত ২

নওগাঁয় পৃথক বজ্রপাতের ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু, আহত ২

টাঙ্গাইলে বজ্রপাতে ২ কৃষক নিহত, আহত ৪

টাঙ্গাইলে বজ্রপাতে ২ কৃষক নিহত, আহত ৪

মন্তব্য করুন