বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেসক্লাব কমপ্লেক্স নির্মাণে আশ্বাস

বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেসক্লাব কমপ্লেক্স নির্মাণে আশ্বাস

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেসক্লাব  কমপ্লেক্স নির্মাণে আশ্বাস

বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেসক্লাব কমপ্লেক্স নির্মাণে আশ্বাস

মানিকভূঁইয়া নোয়াখালী: নোয়াখালী প্রেসক্লাব পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার।১ জুন শনিবার বিকেল তিনি নোয়াখালী প্রেসক্লাব ভবনে আসেন। এ সময় তিনি প্রেসক্লাব ভবনের সামনে বঙ্গবন্ধু ম্যূরালের সামনে কিছু সময় কাটান এবং সেখানে সাংবাদিকদের সাথে ফটোসেশনে যোগ দেন।পরে প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।এ সময় প্রেসক্লাব সভাপতি বকতিয়ার সিকদার ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু নোয়াখালী প্রেসক্লাব কমপ্লেক্স নির্মাণে নোয়াখালীর কৃতি সন্তান সিনিয়র সচিব সত্যজিত কর্মকারের সুদৃষ্টি কামনা করেন। পরে তার হাতে প্রস্তাবিত নোয়াখালী কমপ্লেক্সের নকশা হস্তান্তর করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।এসময়  পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে নোয়াখালী প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এটি আমাদের সবার জন্য অনেক বড় গর্ব ও অহংকারের বিষয়। সারা বাংলাদেশের মধ্যে কেবল নোয়াখালী প্রেসক্লাবই এ গৌরব ও অহংকারের দাবিদার। বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেসক্লাবে একটি আধুনিক কমপ্লেক্স নির্মাণসহ অন্যান্য উন্নয়ন কর্মাকাণ্ড এগিয়ে নেওয়ার লক্ষ্যে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল।এ সময় নোয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাগণ ছাড়াও জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।উল্লেখ ১৯৭২ সালের ২৩ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নোয়াখালী সফরকালে নোয়াখালী প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এরপর ২০২৩ সালে বঙ্গবন্ধুর লাগানো ভিত্তিপ্রস্তর ফলকের পাশে বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন করে নোয়াখালী জেলা পরিষদ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

আমিরাতে বৈধ পথে এখনো কর্মী আসছে: কনসাল জেনারেল জামাল

আমিরাতে বৈধ পথে এখনো কর্মী আসছে: কনসাল জেনারেল জামাল

সৈয়দপুর প্রেসক্লাবের দায়িত্বে রতন-জিকরুল

সৈয়দপুর প্রেসক্লাবের দায়িত্বে রতন-জিকরুল

বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র দায়িত্বে মামুন-মোরশেদ

বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র দায়িত্বে মামুন-মোরশেদ

মন্তব্য করুন