সালথায় এমপি লাবু চৌধুরীকে গণসংবর্ধনা

সালথায় এমপি লাবু চৌধুরীকে গণসংবর্ধনা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

সালথায় এমপি লাবু চৌধুরীকে গণসংবর্ধনা

সালথায় এমপি লাবু চৌধুরীকে গণসংবর্ধনা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে শাহদাব আকবর লাবু চৌধুরী পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে বিশাল গণসংবর্ধনা দিয়েছে উপজেলাবাসী।২৭ জানুয়ারি শনিবার বিকেলে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।এ সময় লাবু চৌধুরীকে লাল গালিচা ও ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ এই গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে বক্তব্য রাখেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা, ইটালী আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।সংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় গান পরিবেশন করেন দেশ-বরেণ্য কণ্ঠ শিল্পী মনির খান।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ঝিনাইদহে আনার হত্যায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে আনার হত্যায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ডিএনএ টেস্টের জন্য ভারত যাচ্ছেন আনার কন্যা

ডিএনএ টেস্টের জন্য ভারত যাচ্ছেন আনার কন্যা

আনার হত্যা: ফের ৫ দিনের রিমান্ডে শিমুল-তানভীর-শিলাস্তি

আনার হত্যা: ফের ৫ দিনের রিমান্ডে শিমুল-তানভীর-শিলাস্তি

এমপি আনার হত্যার প্রতিবাদে মানববন্ধন-শোক র‌্যালি

এমপি আনার হত্যার প্রতিবাদে মানববন্ধন-শোক র‌্যালি

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নায়েব আলী জোয়াদ্দার

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নায়েব আলী জোয়াদ্দার

মন্তব্য করুন