মহাদেবপুরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

মহাদেবপুরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

মহাদেবপুরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

মহাদেবপুরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই শনিবার উপজেলার চাঁন্দাশ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত চক্ষু শিবিরে সাড়ে ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়।চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মো. মাহমুদান নবী রিপন এ শিবিরের আয়োজন করেন। নওগাঁ ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনায় রোগীদের বিনামূল্যে ছানী অপারেশন ও লেন্স সংযোজন, চশমার পাওয়ার প্রেসক্রিপশন প্রদান ও স্বপ্লমূল্যে নেত্রনালী ও মাংসবৃদ্ধির অপারেশনের ব্যবস্থা করা হয়। ক্যাম্পে রোগিদের চিকিৎসাসেবা প্রদান করেন নওগাঁ ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জান্নাতুল নাইম সিয়াম, এসিসটেন্ট অপটোমিক টেকনোলোজিস্ট কাকলী আক্তার।শিবিরে চিকিৎসাসেবা নিতে আসা চাঁন্দাশ গ্রামের মৃত দেবেনের স্ত্রী সচিবালা (৯০), একই গ্রামের মৃত সনজিতের স্ত্রী নলিবালা (৮০) ও মৃত সিতানাথের ছেলে ভাগ্যদেশ্যা (৮৫), লক্ষীপুর গ্রামের মৃত মাখনের স্ত্রী দুর্গি (৬০), চককন্দর্পপুর গ্রামের মৃত জব্বারের ছেলে ইচাহাকসহ আরও অনেকেই জানান, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদান নবী রিপন এলাকার অসচ্ছল-অসহায় রোগীদের কথা চিন্তা করে প্রতি বছরই বিনামূল্যে চোখের চিকিৎসার ব্যবস্থা করে থাকেন। এখানে এ ইউনিয়ন ছাড়াও পাশের খাজুর ইউনিয়ন, নিয়ামতপুর, পোরশা ও মান্দা উপজেলা থেকে রোগীরা এসে বিনামুল্যে চিকিৎসা সেবা নেন।চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মো. মাহমুদান নবী রিপন বলেন, চাঁন্দাশ ইউনিয়ন হতদরিদ্র তহবিল ও তার নিজস্ব অর্থায়নে রোগীদের বিনামূল্যে ছানী অপারেশন ও লেন্স সংযোজন করে থাকেন। এবার প্রায় সাড়ে ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

রামপালে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

রামপালে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

রামপালে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

রামপালে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

ঝালকাঠিতে ফ্রি চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ফ্রি চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

নীলফামারীর ডিমলায় ছওয়াবের উদ্যোগে চক্ষু শিবির

নীলফামারীর ডিমলায় ছওয়াবের উদ্যোগে চক্ষু শিবির

মন্তব্য করুন