মহাদেবপুরে ভোট কিনতে গিয়ে ইউপি চেয়ারম্যান আটক

মহাদেবপুরে ভোট কিনতে গিয়ে ইউপি চেয়ারম্যান আটক

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

মহাদেবপুরে ভোট কিনতে গিয়ে ইউপি চেয়ারম্যান আটক

মহাদেবপুরে ভোট কিনতে গিয়ে ইউপি চেয়ারম্যান আটক

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দীন তরফদার এমপির ট্রাক প্রতীকের ভোট কিনতে গিয়ে নগদ টাকাসহ তার আপন ভাগিনা মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল জনতার হাতে আটক হয়েছেন।ঘটনাটি ঘটেছে ৫ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর ইউপির অলংকাপুর গ্রামে।এ ঘটনায় স্থানীয় জনতা চেয়ারম্যান শাকিলকে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা, থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন।অপরাধ প্রমাণিত হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ৮ (ক) ধারায় চেয়ারম্যান শাকিলের ৩০ হাজার টাকা জরিমানা করেন।স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারণা শেষ হয়ে গেলেও ইউপি চেয়ারম্যান শাকিল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নানসহ কয়েকজন শুক্রবার সন্ধ্যার পর থেকে জোয়ানপুর, হাসানপুর গ্রামে ভোট কিনে অলংকাপুর গ্রামে এলে স্থানীয় জনতা টাকার ব্যাগ, শাকিলের ব্যবহৃত প্রাইভেট কার, আব্দুল হান্নানের মোটরসাইকেলসহ শাকিল, আব্দুল হান্নান ও বকাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল রানাকে আটক করে।এ সময় জনতার সাথে ধস্তাধস্তি করে টাকার ব্যাগ নিয়ে আব্দুল হান্নান পালিয়ে যায় এবং শাকিল তার হাতে থাকা ৫০০ টাকার নোটের প্রায় ১০ হাজার টাকার একটি বান্ডিল রাস্তার পাশে ফেলে দেয়। অপরদিকে রাত ৯টার দিকে খোশালপুর পূর্বপাড়ায় টাকা বিতরণের সময় বাজিতপুর গ্রামের হাসান আলী মেম্বারের ছেলে আলমগীর হোসেন ও মৃত আবুল কাশেমের ছেলে শরিফুল ইসলামকে নগদ ১৫ হাজার টাকাসহ আটক করে গ্রামবাসী। পরে রাত ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ বিজিবি, র‌্যাব, থানার ওসি ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের গ্রেফতার করেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

টিসিবির পরিচালককে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ

টিসিবির পরিচালককে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ

টিসিবির পরিচালককে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ

টিসিবির পরিচালককে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় টিসিবির পরিচালকের বিরুদ্ধে অভিযোগ

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় টিসিবির পরিচালকের বিরুদ্ধে অভিযোগ

মোংলায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মোংলায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা দিলেন চেয়ারম্যান প্রার্থী

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা দিলেন চেয়ারম্যান প্রার্থী

মন্তব্য করুন