কাউনিয়ায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

কাউনিয়ায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

কাউনিয়ায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া রেলওয়ে স্টেশনে বগি ও ইঞ্জিন লাইনচ্যুতের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।১২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পশ্চিমাঞ্চল লালমনিরহাট ডিভিশনাল পরিবহন কর্মকর্তা আব্দুল আল মামুন।তিনি জানান, মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে কাউনিয়া রেলওয়ে স্টেশনের পূর্বে কেবিনের পাশে বগি ও ইঞ্জিন লাইনচ্যুতের ঘটনা ঘটে। এ সময় রেল লাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। এতে প্রায় ১২ ঘন্টা লালমনিরহাট-কুড়িগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। সন্ধা ৬টার দিকে ক্ষতিগ্রস্থ লাইন মেরামত শেষে কাউনিয়া স্টেশন থেকে লালমনিরহাট-কুড়িগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।তিনি আরও জানান, বগি ও ইঞ্জিন লাইনচ্যুত এবং রেল লাইন ক্ষতিগ্রস্থ হওয়ার ঘটনায় তাকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন রেলওয়ে পশ্চিমাঞ্চল লালমনিরহাট ডিভিশনাল কর্মকর্তার কাছে জমা দেওয়ার কথা বলা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

বুটেক্সের নজরুল হলে মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাকৃবিতে ছাত্রী-শিক্ষক আপত্তিজনক অবস্থায় ধরা পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

কুষ্টিয়া পৌর মেয়রসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত শুরু

নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় ৪ কিশোর কারাগারে

মন্তব্য করুন