আমাকে ভোট দিন, পাঁচ বছর আপনাদের সেবা করবো: শাহজাহান ওমর

আমাকে ভোট দিন, পাঁচ বছর আপনাদের সেবা করবো: শাহজাহান ওমর

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

আমাকে ভোট দিন, পাঁচ বছর আপনাদের সেবা করবো: শাহজাহান ওমর

আমাকে ভোট দিন, পাঁচ বছর আপনাদের সেবা করবো: শাহজাহান ওমর

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি-১ আসনের নৌকা মার্কার প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম বলেন, আমাকে একটা ভোট উপহার দিন, আমি আগামী পাঁচ বছর আপনাদের সেবা করবো।১ জানুয়ারি সোমবার বিকেলে সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে আয়োজিত পথসভায় উপস্থিত থেকে হাজার হাজার মানুষের কাছে ভোট চান তিনি।এ সময় তিনি বলেন, এখনও কি এখানে বিএনপি আছে? আছে নাকি দু-একটা। যদি থেকে থাকো, থাকতেই পার। তোমাদের ওস্তাদ কে? ওস্তাদ যখন নৌকায় উঠেছে, তোমাদের আর চিন্তা-ভাবনার দরকার নাই। যদি এখনও কেউ থেকে থাকো, তাহলে এএইচএম খায়রুল আলম সরফরাজ সাহেবের হাত ধরে নৌকায় উঠো। সকলে মিলেমিশে নৌকার পক্ষে কাজ করো। আমি এই অঞ্চলকে নৌকার দূর্গ হিসেবে গড়ে তুলবো।শাহজাহান ওমর আরও বলেন, এই যে ষড়যন্ত্রকারীরা তারা চাচ্ছে নির্বাচনে যেনো ভোট কম কাস্ট হয়। ৫০ ভাগের উপড়ে ৫১ ভাগ পেলেই তো একজন প্রার্থী জিতে নাকি? বাকি ৪৯ ভাগ ভোট লাগবে না।ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমি আপনাদের সেবক বা ভাই হিসেবে অনুরোধ করতে চাই, আপনারা সবাই ভোটে আসবেন। শুধু আপনারা না আপনাদের স্ত্রী, মেয়ে বা অন্য যারা ভোটার আছে তাদেরকেও নিয়ে আসবেন।সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, ওয়ার্কাস পার্টির আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন প্রমুখ।অনুষ্ঠানে সভাপিতত্ব করেন সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবাহান খান এবং সঞ্চলনায় ছিলেন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

রাজাপুরে নৌকার প্রার্থী শাহজাহান ওমরের নির্বাচনী জনসভা

রাজাপুরে নৌকার প্রার্থী শাহজাহান ওমরের নির্বাচনী জনসভা

বরিশাল বিভাগে বিএনপির কোনো লোক থাকবে না: শাহজাহান ওমর

বরিশাল বিভাগে বিএনপির কোনো লোক থাকবে না: শাহজাহান ওমর

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন শাহজাহান ওমর

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন শাহজাহান ওমর

ঝালকাঠি-১: শাহজাহান ওমরের সঙ্গে ঈগল নিয়ে লড়বেন মনির

ঝালকাঠি-১: শাহজাহান ওমরের সঙ্গে ঈগল নিয়ে লড়বেন মনির

বিএনপি নেতা শাহজাহান ওমর ৪ দিনের রিমান্ডে

বিএনপি নেতা শাহজাহান ওমর ৪ দিনের রিমান্ডে

মন্তব্য করুন