বাসাইলে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দর্শণার্থীদের ঢল

বাসাইলে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দর্শণার্থীদের ঢল

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

বাসাইলে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দর্শণার্থীদের ঢল

বাসাইলে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দর্শণার্থীদের ঢল

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়ায় (চাপড়া বিল) প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালেক মিঞা স্মরণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।বাসাইল-সখীপুর সড়কের পাশে মনোমুগ্ধকর চাপড়া বিলে দর্শক-শ্রোতার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি শেষ হয়। নৌকা বাইচ দেখতে সড়কের পাশে এবং বিলে ছোট-বড় নৌকা নিয়ে এসে হাজার হাজার দর্শণার্থী জড়ো হয়। এ সময় বাইচটি সুন্দরভাবে পরিচালনা করতে বিলে পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবক দল টহল দেন।এদিকে, নৌকা বাইচের জন্য বাসাইল-সখীপুর সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ সড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। যান চলাচল বন্ধ রেখে নৌকা বাইচ পরিচালনা করায় তারা চরম ক্ষোভ প্রকাশ করেন।অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, সাধারণ সম্পাদক মির্জা রাজিক প্রমুখ।অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) আখতার হোসেন।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার খান মডেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কিডনী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এমএ সামাদ।স্বাগত বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারি সচিব আমীন শরিফ সুপন।প্রতিযোগিতায় মা-বাবার দোয়া নামের নৌকাটি চ্যাম্পিয়ন হয়। এ নৌকার মালিক প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল পান। আর চাচা-ভাতিজা নামের নৌকাটি দ্বিতীয় স্থান অধিকার করে। এ নৌকার মালিককে পুরস্কার হিসেবে ফ্রিজ দেয়া হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

হবিগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

হবিগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

মহাদেবপুরে রিভার পার্কে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহাদেবপুরে রিভার পার্কে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পীরগাছায় ‘দেবী চৌধুরাণী’ স্বরণে নৌকা বাইচ প্রতিযোগিতা

পীরগাছায় ‘দেবী চৌধুরাণী’ স্বরণে নৌকা বাইচ প্রতিযোগিতা

নৌকা বাইচ দেখতে কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল

নৌকা বাইচ দেখতে কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল

মন্তব্য করুন