গোদাগাড়ীতে বিপুল পরিমাণ হেরোইনসহ আটক ২

গোদাগাড়ীতে বিপুল পরিমাণ হেরোইনসহ আটক ২

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

গোদাগাড়ীতে বিপুল পরিমাণ হেরোইনসহ আটক ২

গোদাগাড়ীতে বিপুল পরিমাণ হেরোইনসহ আটক ২

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে ৩ কেজি হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫।৭ মে মঙ্গলবার রাত সাড়ে ৪টা সময় গোদাগাড়ী থানাধীন দিয়ার মানিকচক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটকরা হলো- জাহাঙ্গীর আলমের ছেলে সোলায়মান (২০) এবং মৃত আ. রশিদের ছেলে রুহুল আমিন (৪০)। তারা উভয় গোদাগাড়ী উপজেলার স্থায়ী বাসিন্দা।সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, গোদাগাড়ী থানাধীন দিয়ার মানিকচক রাবনপাড়া গ্রামের মাদক কারবারিদের আটক করে। তাদেরকে মাদকের বিষয়ে জিগ্যেস করলে তারা জানায়, তাদের অপর সহযোগী মাদক কারবারি মো. আব্দুর রহিম টিপু (৩৬) এর পরস্পর যোগসাজশে ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ১নং আসামি সোলায়মানের (২০) বাড়িতে তাদের হেফাজতে রেখেছে। মজিবর রহমানের ছেলে মাদক কারবারি আব্দুর রহিম টিপু (৩৬) কে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করলেও সে র‌্যাবের অভিযানের বিষয়টি টের পেয়ে আত্মগোপন করে।আসামিরা জানায়, তাদের বাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ার সুবাদে দীর্ঘ দিন যাবৎ সীমান্তবর্তী স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছে।এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব-৫।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কুমিল্লায় যৌতুকের জন্য খনতি দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ পুড়ালো স্বামী

কুমিল্লায় যৌতুকের জন্য খনতি দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ পুড়ালো স্বামী

কালীগঞ্জে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক

কালীগঞ্জে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক

মেহেরপুরে ফেনসিডিল-গাঁজা-হেরোইনসহ ৪ জন আটক

মেহেরপুরে ফেনসিডিল-গাঁজা-হেরোইনসহ ৪ জন আটক

নওগাঁ ১৯ হাজার কেজি চালসহ ট্রাক জব্দ, ক্রেতা-চালক আটক

নওগাঁ ১৯ হাজার কেজি চালসহ ট্রাক জব্দ, ক্রেতা-চালক আটক

তুরাগে চাঁদাবাজির অভিযোগে সেই রুস্তম আটক

তুরাগে চাঁদাবাজির অভিযোগে সেই রুস্তম আটক

মন্তব্য করুন