পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন করে মূলস্রোতে সম্পৃক্ত করছেন প্রধানমন্ত্রী

পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন করে মূলস্রোতে সম্পৃক্ত করছেন প্রধানমন্ত্রী

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন করে মূলস্রোতে সম্পৃক্ত করছেন প্রধানমন্ত্রী

পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন করে মূলস্রোতে সম্পৃক্ত করছেন প্রধানমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন বিএনপির আমলে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ অবহেলিত ছিল। সেই অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের সহযোগিতা করে স্বাবলম্বী করছেন এবং দেশের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন করে সমাজের মূলস্রোতে সম্পৃক্ত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।২ আগস্ট মঙ্গলবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী স্কুল মাঠে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গরু, হাঁস ও হাঁসের ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।এ সময় স্থানীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সদস্যদের আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ১৩০টি পরিবারের মাঝে ষাঁড় বাছুর ও ১৬৬টি পরিবারের মাঝে ২০টি করে হাঁস বিতরণ করা হয়।খাদ্যমন্ত্রী আরও বলেন, দেশের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে সাবলম্বী করে মূলস্রোতে সম্পৃক্ত করার লক্ষ্যে নওগাঁসহ দেশব্যাপী এই কার্যক্রম চলমান রয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা এখন আর আগের মতো নেই। তারা নিজেদের বদলে ফেলছে। উন্নয়ন হচ্ছে তাদের জীবনমানের। বাড়ছে শিক্ষার হার। আর এসব সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য।সাধন চন্দ্র মজুমদার বলেন, আজকে যেসব ষাঁড় বাছুর ও হাঁস বিতরণ করা হয়েছে এসব পালনের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা তাদের আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের পাশাপাশি ওই এলাকার মানুষের পুষ্টি চাহিদা পূরণ করতে পারবে। এ ছাড়া কর্মসংস্থানের ফলে নারীর আয় বাড়বে এবং ক্ষমতায়ন ঘটবে।দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার আহবানও জানান মন্ত্রী।এসময় উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।পরে মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ৮৫ হাজার টাকার চেক বিতরণ, জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় উপজেলার ২৮২ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ, ১৬ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়: খাদ্যমন্ত্রী

আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়: খাদ্যমন্ত্রী

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধামুক্ত বাংলাদেশ: খাদ্যমন্ত্রী

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধামুক্ত বাংলাদেশ: খাদ্যমন্ত্রী

শেখ হাসিনা গণতন্ত্রকামী মানুষের নেতা: খাদ্যমন্ত্রী

শেখ হাসিনা গণতন্ত্রকামী মানুষের নেতা: খাদ্যমন্ত্রী

চাল ছাঁটাই-পলিশ বন্ধে আইন করা হয়েছে: খাদ্যমন্ত্রী

চাল ছাঁটাই-পলিশ বন্ধে আইন করা হয়েছে: খাদ্যমন্ত্রী

বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন: খাদ্যমন্ত্রী

বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন: খাদ্যমন্ত্রী

মন্তব্য করুন