প্রকাশ : ০৬ ফেব্রুয়ারী ২০২৪ ০২:২৭ এএম
নবাবগঞ্জে ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নের কান্দামাত্রা এলাকায় ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।
৫ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় উত্তর কান্দামাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার আয়োজন করেন কান্দামাত্রা যুব সমাজ৷
শুরুতেই অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আয়োজক কমিটি। পরে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবকদের খেলাধুলায় উৎসাহিত করলে মাদক থেকে বিরত থাকবে। তাই প্রতিটি গ্রামে যুবকদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা প্রয়োজন৷
তিনি আরও বলেন, উন্নত জাতি গঠনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অনেক গুরুত্বপূর্ণ। খেলাধুলা কমে গেছে বলেই বিভিন্ন জায়গায় অপরাধ ও মাদকে আসক্ত হচ্ছে যুবকরা।
এর আগে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক সুবেদুজ্জামান সুবেদ।
আনন্দ সরকার বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিন খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইমরান হোসেন, বাহ্রা আওয়ামী লীগ সভাপতি ইছাক আলী৷
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ কোষাধ্যক্ষ শেখ সুজন বাবু, ইউপি সদস্য মো. রশিদ প্রমুখ।
খেলা শেষে বিজয়ী দলকে একটি ফ্রিজ (বড়) এবং রানার্সআপ দলকে একটি ফ্রিজ (ছোট) পুরস্কার দেওয়া হয়।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
নবাবগঞ্জে ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন