কংশ নদীতে নৌকা ডুবি: ৩ যাত্রী নিখোঁজ

কংশ নদীতে নৌকা ডুবি: ৩ যাত্রী নিখোঁজ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

কংশ নদীতে নৌকা ডুবি: ৩ যাত্রী নিখোঁজ

কংশ নদীতে নৌকা ডুবি: ৩ যাত্রী নিখোঁজ

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কংশ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। উপজেলার জামতলা বাজার-দুর্গাপুর মুচারবাড়ী ফেরীঘাট অংশের নদীতে ৫ জুলাই বুধবার বিকেলে ইঞ্জিন চালিত একটি নৌকা ডুবির ঘটনা ঘটে।জানা যায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামতলা বাজার-মুচারবাড়ী ফেরীঘাট অংশের কংশ নদীতে দুই উপজেলার লোকজন নিয়মিত যাতায়াত করেন। বুধবার জামতলা বাজারের সাপ্তাহিক হাটের দিন হওয়ায় বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে মুচারবাড়ী ফেরীঘাট থেকে প্রায় ২০/২৫ জন লোক নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জামধলা বাজারের দিকে রওনা হয়। নৌকাটি কংশ নদীর মাঝখানে পৌছালে হটাৎকরে একপাশে কাৎহয়ে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় নৌকার ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের সঠিক কোন খবর পাওয়া যায়নি। নদীর তীরে উঠে আসা যাত্রীদের দাবী এখনো তাদের মধ্যথেকে ৩ জন নিখোঁজ রয়েছেন।খবর পেয়ে নেত্রকোনা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে নিখোঁজদের উদ্ধার চেষ্টা চালাচ্ছে।দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব উল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  এ ঘটনায় দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি নৌকা ডুবির কথা স্বীকার করে বলেন, নৌকার বেশীরভাগ যাত্রী সাতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনও ২ জন যাত্রীর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

নৌ-ভ্রমনে গিয়ে মেডিকেল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু, আহত ৩

নৌ-ভ্রমনে গিয়ে মেডিকেল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু, আহত ৩

৪ দিনেও খোঁজ মেলেনি বজ্রপাতে কাপ্তাই লেকে নিখোঁজ আক্কাসের

৪ দিনেও খোঁজ মেলেনি বজ্রপাতে কাপ্তাই লেকে নিখোঁজ আক্কাসের

গরু বিক্রি করে ফেরার পথে পদ্মায় ট্রলার ডুবি, নিখোঁজ ১

গরু বিক্রি করে ফেরার পথে পদ্মায় ট্রলার ডুবি, নিখোঁজ ১

নিখোঁজের ২৪ ঘণ্টা পর গড়াই নদে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিখোঁজের ২৪ ঘণ্টা পর গড়াই নদে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কঙ্গোতে নৌকা ডুবে ৮০ জন নিহত

কঙ্গোতে নৌকা ডুবে ৮০ জন নিহত

মন্তব্য করুন