প্রকাশ : ১২ ফেব্রুয়ারী ২০২৪ ০৩:২৮ এএম
ফুলবাড়ীতে শ্যালিকার বিয়ে খেতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শ্যালিকার বিয়ে খেতে এসে বিকাশ চন্দ্র সরকার নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। মৃত বিকাশ চন্দ্র ভারতের কোচবিহার জেলার কুস্তিবাড়ি দক্ষিণ থাপাইটারি গ্রামের মিলন চন্দ্র সরকারের ছেলে।
জানা গেছে, বিকাশ চন্দ্র শ্যালিকার বিয়ের জন্য গত ২১ জানুয়ারি স্ত্রী শেফালী সরকার ও ৩ বছরের ছেলে সন্তানসহ বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের শ্বশুর শ্রীকৃষ্ণ রায় মেঘারামের বাড়িতে আসেন।
১০ জানুয়ারি রাতে বিয়ে বাড়িতে বিকাশ শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করলে শ্বশুড় বাড়ির লোকজন স্থানীয় এক পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা দিলে কিছুটা সুস্থ হন। ১১ ফেব্রুয়ারি বিকেলে আবার শ্বাসকষ্ট বেশি হলে সন্ধ্যা সাড়ে ৬টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, আমার ইউনিয়নে ওই ভারতীয় নাগরিক ২০ দিন আগে স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্যালিকার বিয়ে খেতে আসেন। ১১ ফেব্রুয়ারি রোববার অসুস্থ হলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার নাজমীন আক্ততার জানান, ওই রোগীটি হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, অসুস্থতার কারণে ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাথে হস্তান্তর করা হয়েছে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
ফুলবাড়ীতে শ্যালিকার বিয়ে খেতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু