ইটনায় এইচএসসিতে পাশের চেয়ে চারগুণ ফেল

ইটনায় এইচএসসিতে পাশের চেয়ে চারগুণ ফেল

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

ইটনায় এইচএসসিতে পাশের চেয়ে চারগুণ ফেল

ইটনায় এইচএসসিতে পাশের চেয়ে চারগুণ ফেল

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলার একমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ। এবার এই কলেজ থেকে এইচএসসি পরীক্ষার পাশের হার মাত্র ২০.১২ শতাংশ। এই নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে পুরো উপজেলায়।রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় ৫১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে পাশ করেছেন মাত্র ১০৩ জন। পাশের হার ২০.১২ শতাংশ। গত বছর ওই শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার ছিলো ৮২ শতাংশফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক, সচেতন নাগরিকদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অন্যদিকে ক্ষুব্ধ এলাকাবাসী।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কলেজটা সাবেক রাষ্ট্রপতির নামে তৈরি, এলাকার একমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষকরা দায় সারা পড়াশোনা করাচ্ছেন। মনে চাইলে কলেজে আসেন, আবার কলেজে আসলেও ক্লাসে আসে না। শিক্ষার্থীরা কলেজে গিয়ে ঘুরাঘুরি-আড্ডা দিয়ে চলে আসে এই বিষয়ে কারো কোনো দায়িত্ব নাই।নাম প্রকাশে অনিচ্ছুক দ্বাদশ শ্রেণির কিছু শিক্ষার্থীরা জানায়, আমরা কলেজে যাই, কিন্তু স্যাররা ক্লাসে আসে না। স্যার না থাকলে আমরা কীভাবে ক্লাস করবো? তাই বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়িতে চলে যাই। কোন শিক্ষক কোন বিষয়ে পড়াবেন ওটাও জানে না অনেক শিক্ষার্থী।এ বিষয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইসলাম উদ্দিন বলেন, এই বছর পাশের হার কমেছে। গত বছর আমাদের কলেজ ভালো রেজাল্ট করায় মিঠামইন কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হক সাহেব প্রশাসনকে চাপ দিয়েছে। তাই পরীক্ষার কেন্দ্রে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। ফলে এই বছর এত খারাপ রেজাল্ট হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

মতলব উত্তরে পাশের হার ৮৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন

মতলব উত্তরে পাশের হার ৮৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন

রাঙ্গুনিয়ায় ফলাফলে শীর্ষে মহিলা কলেজ ও নুরুল উলুম মাদরাসা

রাঙ্গুনিয়ায় ফলাফলে শীর্ষে মহিলা কলেজ ও নুরুল উলুম মাদরাসা

এইচএসসিতে আবারও নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের সাফল্য

এইচএসসিতে আবারও নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের সাফল্য

রামপালে কলেজে পাশের হার হতাশাব্যঞ্জক, এগিয়ে মাদরাসা

রামপালে কলেজে পাশের হার হতাশাব্যঞ্জক, এগিয়ে মাদরাসা

সৈয়দপুরে জিপিএ-৫ পেয়েছে ৫২৭ জন

সৈয়দপুরে জিপিএ-৫ পেয়েছে ৫২৭ জন

মন্তব্য করুন