চৌদ্দগ্রামে চুরির ২৪ ঘণ্টার মধ্যেই মালামালসহ ২ চোর আটক

চৌদ্দগ্রামে চুরির ২৪ ঘণ্টার মধ্যেই মালামালসহ ২ চোর আটক

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

চৌদ্দগ্রামে চুরির ২৪ ঘণ্টার মধ্যেই মালামালসহ ২ চোর আটক

চৌদ্দগ্রামে চুরির ২৪ ঘণ্টার মধ্যেই মালামালসহ ২ চোর আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে চুরির ২৪ ঘণ্টার মধ্যেই চোরাইকৃত ক্যাবল ও চুরির কাজে ব্যবহৃত একটি অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।২ জানুয়ারি শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মো. আলমগীর হোসেন।আটকরা হলো, ঘোলপাশা ইউনিয়নের ঈশান চন্দ্রনগর গ্রামের নোয়াব মিয়ার ছেলে মো. রাশেদ ও গুণবতী ইউনিয়নের গদানগর গ্রামের ছালেহ আহাম্মদের ছেলে মো. শাহজাহান।ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের ভাউন্ডারী দেয়ালের ভিতর থেকে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে চোর চক্রের সদস্যরা ফ্যাক্টরির নির্মানাধীন নতুন ভবনের বিদ্যুৎ লাইনের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ইলেক্ট্রিক ক্যাবল চুরি করে নিয়ে যায়।এরপর ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বাদি হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক ছাইদুল ইসলাম তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার ভোরে হাড়িসর্দার এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের সদস্য রাশেদ ও শাহজাহানকে আটক করে। এ সময় চোরাই যাওয়া ৩৬ মিটার ক্যাবল ও চোরাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করে পুলিশ।চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মো. আলমগীর হোসেন বলেন, ‘চোরাই ক্যাবল ও একটি অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে। তাদেরকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়’।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কুমিল্লায় যৌতুকের জন্য খনতি দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ পুড়ালো স্বামী

কুমিল্লায় যৌতুকের জন্য খনতি দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ পুড়ালো স্বামী

কালীগঞ্জে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক

কালীগঞ্জে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক

মেহেরপুরে ফেনসিডিল-গাঁজা-হেরোইনসহ ৪ জন আটক

মেহেরপুরে ফেনসিডিল-গাঁজা-হেরোইনসহ ৪ জন আটক

নওগাঁ ১৯ হাজার কেজি চালসহ ট্রাক জব্দ, ক্রেতা-চালক আটক

নওগাঁ ১৯ হাজার কেজি চালসহ ট্রাক জব্দ, ক্রেতা-চালক আটক

তুরাগে চাঁদাবাজির অভিযোগে সেই রুস্তম আটক

তুরাগে চাঁদাবাজির অভিযোগে সেই রুস্তম আটক

মন্তব্য করুন