মানিকগঞ্জে ৪ ইটভাটাকে জরিমানা ও বন্ধের নির্দেশ

মানিকগঞ্জে ৪ ইটভাটাকে জরিমানা ও বন্ধের নির্দেশ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

মানিকগঞ্জে ৪ ইটভাটাকে জরিমানা ও বন্ধের নির্দেশ

মানিকগঞ্জে ৪ ইটভাটাকে জরিমানা ও বন্ধের নির্দেশ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সদর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চারটি ইটভাটাকে জরিমানা ও বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।২৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ভাটবাউর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা ও বন্ধের নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম এ রায় প্রদান করেন।অভিযানে মেসার্স জামাল অ্যান্ড সন্স, অসিম ট্রেডার্স, আব্দুর রহমান অ্যান্ড কোং ও আব্দুল মালেক ব্রিক্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সেই সাথে ৩০ দিনের মধ্যে ভাটা বন্ধের নির্দেশও দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম জানান, সরকারি অনুমোদন ছাড়া ইট তৈরি ও বিক্রি, শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপনসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করায় চার ইটভাটাকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সাথে ৩০ দিনের মধ্যে তাদেরকে ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।অভিযানে জেলা পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট এ কে এম সামিউল আলম কুরসি, পরিদর্শক আব্দুর রাজ্জাক ও জেলা পুলিশ সদস্যরা সহযোগিতা করে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

রংপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ

রংপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ

রংপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ

রংপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ

রাজাপুরে ৪ ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা

রাজাপুরে ৪ ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা

শরীয়তপুরে অবৈধ ইট ভাটার ধোঁয়ায় অতিষ্ঠ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা

মন্তব্য করুন