টাঙ্গাইলে ত্রিমু‌খী সংঘর্ষে নিহত ২, আহত ১১

টাঙ্গাইলে ত্রিমু‌খী সংঘর্ষে নিহত ২, আহত ১১

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

টাঙ্গাইলে ত্রিমু‌খী সংঘর্ষে নিহত ২, আহত ১১

টাঙ্গাইলে ত্রিমু‌খী সংঘর্ষে নিহত ২, আহত ১১

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বাস, ট্রাক ও সিএনজির ত্রিমু‌খি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১১ জন।২৬ ডি‌সেম্বর মঙ্গলবার দুপুরে উপ‌জেলার চাটিপাড়া এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ভূঞাপুরের ঘাটান্দির শিয়ালকোল এলাকার হীরামন বেগম (৮০) ও কালিহাতী উপ‌জেলার তারাবাড়ি এলাকার মো. সোহেল রানার ছেলে মো. আব্দুল্লাহ (১৩)।আহতরা হলেন, কালিহাতীর সয়া পালিমা গ্রামের মোতালেব মিয়ার ছেলে সিএনজি চালক মো. রবিউল (৩৫) ও ভূঞাপুরের বারই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী হাসনা বেগম (৩৫)। অন্যান্যদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।পুলিশ জানায়, দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাস ঘাটাইলের দিকে যাচ্ছিলো। অপর দিকে ঘাটাইলের দিক থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিলো। বিপরীত দিকে পালিমা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ঘাটাইলের দিকে যাচ্ছিলো। বাস সিএনজিকে অতিক্রম করার সময় ট্রাকের সাথে মুখোমুখে সংঘর্ষ হয়। প‌রে ট্রাকটি সিএনজির উপর উল্টে পরে। এতে সিএনজির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। সিএনজিতে থাকা ২ যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিহাতীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘আইনী প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

সিরাজদিখানে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

সিরাজদিখানে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

ফকিরহাটে বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, শিশুসহ নিহত ২

ফকিরহাটে বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, শিশুসহ নিহত ২

মন্তব্য করুন