প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ০২:১৩ পিএম
গাজীপুরে ফল ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেফতার ৫
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ছিনতাইকারী কতৃক ব্যবসায়ী হত্যাকন্ডের ঘটনায় মূলহোতা আরজু মিয়াসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। ২২ জুলাই শনিবার রাতে ঢাকার দক্ষিণখান ও গাজীপুরের মাজুখান এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-১ এর একটি দল।
গ্রেফতারা হলেন- নরসিংদীর পলাশ থানার আরজু মিয়া, নড়াইল লোহাগড়া থানার মো. সোহান, ময়মনসিংহ ত্রিশালের মো. নবী হোসেন, নেত্রকোনার দুর্গাপুরের মো. রাজিব মিয়া ও গাজীপুরের মো. শাকিল আহমেদ। ২২ জুলাই শনিবার রাতে র্যাব-১ এর একটি দল ঢাকার দক্ষিণখান ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ হত্যাকারীকে গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং লোমহর্ষক ঘটনার বর্ননা দেয়।
উল্লেখ্য, গত ১৪ জুলাই সকালে ফল ব্যবসায়ী মোমেন শেখ ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে গাজীপুর চৌরাস্তা যাওয়ার পথে হাড়িনাল হানকাটা ব্রীজের উপর ৫/৬ জন ছিনতাইকারী কতৃক আক্রান্ত হন। ছিনতাইকরীরা তার সাথে থাকা টাকাপয়সা কেড়ে নেয়ার চেষ্টা করলে বাধা দেন মোমেন। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীদের আঘাতে ঘটনাস্থলেই মারা যান মোমেন শেখ। এসময় ছিনতাইকারীরা তার সাথে থাকা টাকা ও মোবাইলফোন নিয়ে যায়।
এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র্যাব-১ এর একটি দল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মূলহোতা আরজু মিয়াসহ ৫ অভিযুক্তকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. সেলিনা আক্তার বাদী হয়ে গাজীপুর সদর থানায় অজ্ঞাতনামা ৩/৪ জন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে একটি ছিনতাই ও হত্যা মামলা দায়ের করেছে, মামলা নং-২০।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
গাজীপুরে ফল ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেফতার ৫