মে দিবসের কর্মসূচিতে গিয়ে গরমে অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু

মে দিবসের কর্মসূচিতে গিয়ে গরমে অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

মে দিবসের কর্মসূচিতে গিয়ে গরমে অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু

মে দিবসের কর্মসূচিতে গিয়ে গরমে অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: পলাশবাড়ীতে মে দিবসের কর্মসূচিতে গিয়ে তীব্র গরমে অসুস্থ্য হয়ে সাজু মিয়া (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।১ মে বুধবার দুপুর দেড়টার দিকে সদরের উপজেলা পরিষদ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।সাজু মিয়া উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বোনের পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।স্থানীয়রা জানান, সাজু মিয়া চালকের সহকারি (হেলপার) ছিলেন। তিনি গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোম্যাক্স শ্রমিক ইউনিয়নের একজন সদস্য।বুধবার সকাল ১০ টায় মে দিবস উপলক্ষে সংগঠন আয়োজিত র‍্যালিতে অংশ নেন সাজু। র‍্যালি শেষে উপজেলা পরিষদ টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বের হয়ে পরিষদের গেইটের সামনে এসে তিনি অসুস্থ হলে হাসপাতালে নেবার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন, তীব্র গরমে ‘হিট স্ট্রোকজনিত’ কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।বিষয়টি নিশ্চিত করে বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা জানান, বিকেলে নিহতের মরদেহ বাড়িতে পৌঁছেছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

পোরশায় বিষপান করা উপজাতী নারীর মৃত্যু

পোরশায় বিষপান করা উপজাতী নারীর মৃত্যু

চরফ্যাসনে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

চরফ্যাসনে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

বীর মুক্তিযোদ্ধা নার্গিস আফজল মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা নার্গিস আফজল মারা গেছেন

মন্তব্য করুন