লালমোহনে বাস চাপায় শিশুসহ নিহত ২, আহত ৩

লালমোহনে বাস চাপায় শিশুসহ নিহত ২, আহত ৩

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

লালমোহনে বাস চাপায় শিশুসহ নিহত ২, আহত ৩

লালমোহনে বাস চাপায় শিশুসহ নিহত ২, আহত ৩

স্টাফ রিপোর্টার: ভোলার লালমোহনে একটি যাত্রীবাহী বাস চাপায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।২৬ নভেম্বর রোববার বেলা ১১টায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার লাঙ্গলখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- লালমোহন পৌর ৫ নম্বর ওয়ার্ডের মো. ভুট্টো মিয়ার ছেলে মো. হাসান (৭) ও মো. জব্বার হোসেন একই উপজেলার পৌর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহত দু’জনই পথচারী ছিলেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা বাস মালিক সমিতির ডাইরেক্ট সিটিং সার্ভিস নামে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ-১৪-২০০৮) যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলায় আসছিল। বাসটি লালমোহনের লাঙ্গলখালী নামক জায়গায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসান ও জব্বারের মৃত্যু হয়। এসময় আহত হয় আরও ৩ জন। তাদের মধ্যে নান্টু নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর গাড়িটি রেখে চালক পালিয়ে যায়।বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার পুলিশ পরিদর্শক এনায়েত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং আহতদের বিস্তারিত পরিচয়ের বিষয়ে পরে নিশ্চিত করে বলা হবে। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

কুমিল্লায় বাসচাপায় দুই শিশুসহ ৪ পথচারী নিহত

কুমিল্লায় বাসচাপায় দুই শিশুসহ ৪ পথচারী নিহত

কুমিল্লায় বাসচাপায় দুই শিশুসহ ৪ পথচারী নিহত

কুমিল্লায় বাসচাপায় দুই শিশুসহ ৪ পথচারী নিহত

নওগাঁয় গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর, হাসপাতালে ছেলে জুনাইদ

নওগাঁয় গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর, হাসপাতালে ছেলে জুনাইদ

ঝালকাঠিতে বাস চাপায় ব্যবসায়ী নিহত

ঝালকাঠিতে বাস চাপায় ব্যবসায়ী নিহত

রাজশাহীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মন্তব্য করুন