গাছের সাথে এ কেমন শত্রুতা!

গাছের সাথে এ কেমন শত্রুতা!

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

গাছের সাথে এ কেমন শত্রুতা!

গাছের সাথে এ কেমন শত্রুতা!

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে লাগানো অর্ধশত ফলজ, বনজ ও ঔষধি গাছ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। কিন্তু গাছের সাথে এ কেমন শত্রুতা! প্রশ্ন এলাকাবাসীর।এ ঘটনায় ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ মিয়া সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।এর আগে, ৭ ফেব্রুয়ারি বুধবার দিনগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই কাজটি করে বলে ধরণা করা হচ্ছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ মিয়া জানান, সম্প্রতি বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়েছে। এখনো বিদ্যালয়ের চারপাশের প্রাচীর নির্মাণ করা সম্ভব হয়নি। নৈশ প্রহরিও নিয়োগ করা হয়নি। এছাড়া উপজেলা শহর থেকে একটু দূরে হওয়ায় প্রায়ই রাতে এই মাঠে মাদক বিক্রেতা ও মাদক সেবীরা ভিড় জমায়।এর আগে, ৭ থেকে ৮ জন মাদক সেবীকে পুলিশ আটকও করেছে। এ কারণে ধারণা করা হচ্ছে, রাতের আধারে মাদক বিক্রেতা ও মাদক সেবীরা এই কাজটি করেছে।এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাহসিন আহমদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

আষাঢ় মাসজুড়ে পঞ্চগড়ে লাগানো হবে ৩ লাখ গাছ

আষাঢ় মাসজুড়ে পঞ্চগড়ে লাগানো হবে ৩ লাখ গাছ

মধুপুরে পারিবারিক পুষ্টি বাগানের গাছ ও বীজ বিতরণ

মধুপুরে পারিবারিক পুষ্টি বাগানের গাছ ও বীজ বিতরণ

শিবগঞ্জে ১৪ বছর ধরে নিজ খরচে রাস্তা মেরামত ও গাছ লাগান কামলা আমির

শিবগঞ্জে ১৪ বছর ধরে নিজ খরচে রাস্তা মেরামত ও গাছ লাগান কামলা আমির

গভীর রাতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও

গভীর রাতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও

ঢাকা-ময়মনসিংহ সড়কের ডিভাইডারের গাছে পানি দেয়ার উদ্যোগ

ঢাকা-ময়মনসিংহ সড়কের ডিভাইডারের গাছে পানি দেয়ার উদ্যোগ

মন্তব্য করুন