রামুতে সংরক্ষিত বনে মিললো হাতির মরদেহ

রামুতে সংরক্ষিত বনে মিললো হাতির মরদেহ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

রামুতে সংরক্ষিত বনে মিললো হাতির মরদেহ

রামুতে সংরক্ষিত বনে মিললো হাতির মরদেহ

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনাঞ্চলের খালে দেখা মিললো এক‌টি বন‌্যহাতির মরদেহ। ৩ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধোয়াপালং রেঞ্জের পশ্চিম গোয়ালিয়া দোচারী খালে হাতির মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা ধোয়াপালং বিট কর্মকর্তাকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ধোয়াপালং বিট কর্মকর্তা আব্দুল করিম।তিনি জানান, ‘স্থানীয়দের মাধ্যমে মৃত হাতি পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বিষয়টি বনবিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। পাশাপাশি বনবিভাগের মেডিকেল টিম ও এলিফ্যান্ট রেসপন্স টিমকে অবহিত করলে তারা এসে হাতিটির ময়নাতদন্ত করেন। ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।’ধোঁয়াপালং রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, ‘হাতিটির আনুমা‌নিক বয়স ১৮ থেকে ২০ বছর হতে পারে। হা‌তি‌টি আঘাতের কার‌ণে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, হা‌তি‌টির পায়ে বড় আঘাতের চিহ্ন ও রশি মুড়ানো রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই হাতির মৃত্যুর আসল কারণ জানা যাবে।’কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘হাতিটি কীভাবে মারা গেল তা তদন্ত করে দেখার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।’
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

নালিতাবাড়ীতে বন্যহাতি তাড়াতে গিয়ে কৃষকের মৃত্যু

নালিতাবাড়ীতে বন্যহাতি তাড়াতে গিয়ে কৃষকের মৃত্যু

জাতীয় চিড়িয়াখানায় উত্তেজিত হাতির আঘাতে কিশোর নিহত

জাতীয় চিড়িয়াখানায় উত্তেজিত হাতির আঘাতে কিশোর নিহত

হালুয়াঘাটে বন্য হাতির আক্রমণে যুবক নিহত

হালুয়াঘাটে বন্য হাতির আক্রমণে যুবক নিহত

ভারত থেকে বাংলাবান্ধায় ২টি বন্য হাতির আগমন

ভারত থেকে বাংলাবান্ধায় ২টি বন্য হাতির আগমন

ভারত থেকে বাংলাবান্ধায় ২টি বন্য হাতির আগমন

ভারত থেকে বাংলাবান্ধায় ২টি বন্য হাতির আগমন

মন্তব্য করুন