নওগাঁয় ৩ লাখ টাকার অবৈধ ক্যারেন্ট জাল জব্দ

নওগাঁয় ৩ লাখ টাকার অবৈধ ক্যারেন্ট জাল জব্দ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

নওগাঁয় ৩ লাখ টাকার অবৈধ ক্যারেন্ট জাল জব্দ

নওগাঁয় ৩ লাখ টাকার অবৈধ ক্যারেন্ট জাল জব্দ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় ২ টি প্রতিষ্ঠানকে অবৈধ কারেন্ট জাল উৎপাদন, পরিবহন, সংরক্ষণ, বাজারজাত করার অভিযোগে  ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৫ জুলাই শনিবার দুপুরে চুড়িপট্রি এলাকায় সদর উপজেলা এসিল্যান্ড রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আমিমুল এহসান, উপজেলা মৎস্য কর্মকর্তা বায়েজিদ আলম প্রমুখ। ২০০২ সালের মৎস সংরক্ষন আইনে ক্যারেন্ট জাল উৎপাদন, পরিবহন, বাজারজাতকরণ, সংরক্ষণ, ও ব্যবহার নিষিদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৭০টি চায়না দুয়ারি, ৪১টি ক্যারেন্ট জাল আটক করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা এবং ২টি প্রতিষ্ঠানের ৬০০০ টাকা জরিমানা আদায় করা হয়।এ সময় স্থানীয় বণিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত জনতার সাথে সমসাময়িক বিষয়ে আলোচনা শেষে নিষিদ্ধ ক্যারেন্ট জালের ব্যবহার ও বিক্রয় বন্ধ করার জন্য অনুরোধ করেন এবং সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন। যারা পুনরায় অবৈধ কাজে জড়িত হবেন তাদের বিরুদ্ধে আইনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

বাঘায় ১০ পিস্তলসহ কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী আটক

বাঘায় ১০ পিস্তলসহ কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী আটক

রাবিতে হল নির্মাণে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

রাবিতে হল নির্মাণে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্রসহ প্রতারক গ্রেফতার

সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্রসহ প্রতারক গ্রেফতার

‘পুলিশের অভিযান জনপ্রতিনিধির বিরুদ্ধে নয়, অপরাধীদের বিরুদ্ধে’

‘পুলিশের অভিযান জনপ্রতিনিধির বিরুদ্ধে নয়, অপরাধীদের বিরুদ্ধে’

ফরিদপুরে পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩

ফরিদপুরে পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩

মন্তব্য করুন