আওয়ামী লীগ অতন্দ্র প্রহরীর মতো দূর্গা উৎসবে পাহারা দিয়েছে: এমপি মমতাজ

আওয়ামী লীগ অতন্দ্র প্রহরীর মতো দূর্গা উৎসবে পাহারা দিয়েছে: এমপি মমতাজ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

আওয়ামী লীগ অতন্দ্র প্রহরীর মতো দূর্গা উৎসবে পাহারা দিয়েছে: এমপি মমতাজ

আওয়ামী লীগ অতন্দ্র প্রহরীর মতো দূর্গা উৎসবে পাহারা দিয়েছে: এমপি মমতাজ

মানিকগঞ্জ প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে পূজামণ্ডপ পরিদর্শনকালে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেন, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সকলেই যার যার জায়গা থেকে শারদীয় দূর্গা উৎসবে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিয়েছে। এর ফলে এ বছর সারাদেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গা উৎসব পালন সম্ভব হয়েছে।২৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলার ঝিটকা বাজারের দূর্গা মন্দির পরিদর্শন শেষে মন্দিরের সভাপতি নরেশ সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মমতাজ আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা কথাই বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তাই আমরা আপনাদের পাশে আছি এবং থাকব। আগামী নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিয়ে এমপি বানালেই কিন্তু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভোট দেয়া হবে। তাই আগামী নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবেন। আর শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে পারলেই আমরাও ভালো থাকতে পারবো সবাই।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি নরেশ দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দিলীপ রায়, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ প্রমুখ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

নির্বাচনের আগে বর্ণিল দুর্গোৎসবে অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি

রাজস্থলীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

রাজস্থলীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

রংপুরে সিঁদুর খেলা শেষে দেবী বিসর্জন

রংপুরে সিঁদুর খেলা শেষে দেবী বিসর্জন

মানিকগঞ্জে পূজামণ্ডপে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও নগদ অর্থ প্রদান

মানিকগঞ্জে পূজামণ্ডপে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও নগদ অর্থ প্রদান

মন্তব্য করুন