শেরপুর ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

শেরপুর ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

শেরপুর ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

শেরপুর ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

শেরপুর প্রতিনিধি: সারাদেশে চলমান তাবদাহ থেকে বাঁচতে এবং সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে (এসডিজি) অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে ১০ দিনে ৫ লক্ষাধিক বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে। এ কর্মসূচির অংশ হিসেবে  শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্থানীয় ছাত্রলীগ।২২ এপ্রিল সোমবার জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বর্ষণ কারুয়ার নেতৃত্বে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থানে দেশীয় ও ঔষধি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন ছাত্রলীগ কর্মীরা।সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শেরপুর সরকারি, কলেজ জিকে পাইলট উচ্চ বিদ্যালয়, কসবা ও চকপাঠক মহল্লায় বিভিন্ন স্থানের প্রায় এক হাজার চারা বিতরণ ও রোপণ করা হয়।এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান হাসান ইমরান, উপ পরিবেশ সম্পাদক রাশেদুল ইসলাম রিফাত, উপ ত্রাণ সম্পাদক রুকন, উপ পাঠাগার সম্পাদক তানভীর হোসেন নাহিদসহ ছাত্রলীগ নেতা আনিসুর, আলী হোসেন শান্ত, বাপ্পি, রাকিব হাসান, রহিম রহমান, রনি, জাহিদ হাসান রিশাদ, তিতাসুর, সরল, আকাশ মাহজাবিন জিদান, তানভীর হাসান বিল্লাল, শাহিন আলম, রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজক ছাত্রনেতারা জানায়, কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক গৃহীত সকল কর্মসূচি বাস্তবায়নে বদ্ধপরিকর বাংলাদেশ ছাত্রলীগ। এর গৌরবৌজ্জ্বল অংশীদার শেরপুর জেলা ছাত্রলীগ। তাই আমরা শেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণ এবং বৃক্ষের চারা বিতরণ করা হয়। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ইয়ুথ টক উইথ সাদ্দাম

শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ইয়ুথ টক উইথ সাদ্দাম

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ, সম্পাদক জামিল

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ, সম্পাদক জামিল

ফরিদপুরে পুলিশের উপর হামলা, ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফরিদপুরে পুলিশের উপর হামলা, ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাকৃবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাকৃবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মন্তব্য করুন