কুমারখালীতে হিট স্ট্রোকে সাতদিনে ৩ জনের মৃত্যু

কুমারখালীতে হিট স্ট্রোকে সাতদিনে ৩ জনের মৃত্যু

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

কুমারখালীতে হিট স্ট্রোকে সাতদিনে ৩ জনের মৃত্যু

কুমারখালীতে হিট স্ট্রোকে সাতদিনে ৩ জনের মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে গত সাতদিনে তিন জন বিশিষ্ট ব্যক্তির মৃত্যু হয়েছে।জানা যায়, গত ১৪ এপ্রিল বেলা ১২টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাপাইগাছি গ্রামের মৃত সিরাজ প্রামাণিক ছেলে ও রাজশাহী সরকারি গরু খামারের জেনারেল ম্যানেজার ও ভেটেরিনারি সার্জন মো. আব্দুল হামিদ (৫২) হিট স্ট্রোকে মারা গেছেন।এরপর ১৯ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টায় একই উপজেলার সদকী ইউনিয়নের মরহুম এস এম কামাল মাস্টারের কনিষ্ঠ পুত্র ও কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম মেহেদী হাসান জিক (৩৪) হিট স্ট্রোকে মৃত্যু বরণ করেন।সর্বশেষ ২১ এপ্রিল রোববার রাত সাড়ে দশটার সময় কুমারখালী সরকারি কলেজের গণিত বিভাগের চেয়ারম্যান মো. রজব আলী (৫৫) হিট স্ট্রোকে মৃত্যু বরণ করেছেন।এদিকে অত্যাধিক তাপদাহের কারণে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীর সংখ্যা এতো পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে তিল ধারণের ঠাঁই নেই, হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা সেবা প্রদান করতে এমনটাই জানিয়েছেন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম এ সাঈদ সাকিব। তিনি বলেন, গরমের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

পোরশায় বিষপান করা উপজাতী নারীর মৃত্যু

পোরশায় বিষপান করা উপজাতী নারীর মৃত্যু

চরফ্যাসনে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

চরফ্যাসনে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

বীর মুক্তিযোদ্ধা নার্গিস আফজল মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা নার্গিস আফজল মারা গেছেন

মন্তব্য করুন