প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ০৯:২২ এএম
ফরিদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার: আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফরিদপুরের ভাঙ্গায় ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভায় যোগ দিবেন। তাঁর আগমন উপলক্ষে সালথায় আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজ, সাধারণ সম্পাদক শাহিন আলমসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ১০ তারিখে ভাঙ্গায় প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করার আহ্বান জানান এমপি লাবু চৌধুরী।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
ফরিদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা