হিলি রেলস্টেশন পরিদর্শন করলেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

হিলি রেলস্টেশন পরিদর্শন করলেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

হিলি রেলস্টেশন পরিদর্শন করলেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

হিলি রেলস্টেশন পরিদর্শন করলেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলি রেলস্টেশন পরিদর্শন করেছেন রেলওয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। ১২ মার্চ মঙ্গলবার দুপুরে পাকশী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হিলি রেলওয়ের স্টেশনে পৌঁছান। পরে প্রতিনিধি দলটি রেলস্টেশনের বিভিন্ন অবকাঠামোসহ বেদখল হওয়া জায়গা ঘুরে দেখেন।এরপর হিলি ডাকবাংলোতে উপজেলা নিবার্হী কর্মকর্তা অমিত রায়ের সাথে মতবিনিময় করেন। এসময় প্রতিনিধি দলটি হিলি রেলস্টেশনে ট্রেন থামানোর বিষয়ে দ্রুত প্রদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা জানান, হিলি রেলস্টেশনে ঢাকা, খুলনা, দিনাজপুর ও পঞ্চগড়গামী কোনো ট্রেন থামে না। ট্রেন যাতে থামে বিষয়টি নিয়ে রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দীর্ঘদিন ধরে দাবি জানানো হয়। এরি প্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে পাকশী রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হিলিতে আসেন।পরিদর্শনকালে পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন, স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহেদ মল্লিক বাবু, পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ অনেকে উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সিলেটে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী জাহিদ

সিলেটে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী জাহিদ

ঠাকুরগাঁওয়ে রেলের টিকেট কালোবাজারি চক্রের ২ সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে রেলের টিকেট কালোবাজারি চক্রের ২ সদস্য গ্রেফতার

সৈয়দপুর রেলকারখানা পরিদর্শন করলেন প্রধান বিচারপতি

সৈয়দপুর রেলকারখানা পরিদর্শন করলেন প্রধান বিচারপতি

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

শীতলক্ষ্যা নদীর তীরে দর্শনার্থীদের ঢল

শীতলক্ষ্যা নদীর তীরে দর্শনার্থীদের ঢল

মন্তব্য করুন