নৌআইন লঙ্ঘন করায় পদ্মায় ৪ স্পিডবোট চালকের বিরুদ্ধে মামলা

নৌআইন লঙ্ঘন করায় পদ্মায় ৪ স্পিডবোট চালকের বিরুদ্ধে মামলা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

নৌআইন লঙ্ঘন করায় পদ্মায় ৪ স্পিডবোট চালকের বিরুদ্ধে মামলা

নৌআইন লঙ্ঘন করায় পদ্মায় ৪ স্পিডবোট চালকের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পদ্মা নদীতে ধাওয়া পাড়া-টু-নাজিরগঞ্জ ফেরিঘাটে নৌআইন লঙ্ঘনের দায়ে চারটি স্পিডবোট ও চালকের বিরুদ্ধে জরিমানা ও মামলা করেছে নাজিরগঞ্জ নৌপুলিশ।২৯ ডিসেম্বর শুক্রবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি ওসি সাইদুর রহমান জানান, অতিরিক্ত যাত্রী বহন ও নৌআইন ভঙ্গের কারণে চারটি স্পিডবোটসহ চারজন চালককে আটক করে মেরিন আইনে জরিমানা ও মামলা দায়ের করা হয়েছে।এরা হলো, পাবনা জেলার সুজানগর থানার নাজিরগঞ্জের বড়ষীপুর গ্রামের মৃত হোসেন আলি ফকিরের ছেলে মো. বরকত আলী ফকির (৫৮), রাজবাড়ী সদর থানার জৌকুরা ধাওয়া পাড়া গ্রামের মৃত ইউসুফ আলি মন্ডলের ছেলে মালেক মন্ডল (৩৮), পাবনা জেলার সুজানগর থানার বরনাপুর গ্রামের মো. বরকত আলি ফকিরের ছেলে মো. শামছুর রহমান (৩০) এবং পাবনা জেলার সুজানগর থানার নাজিরগঞ্জের বড়খাঁপুর গ্রামের মো. আবদুল কুদ্দুসের ছেলে শাহিনুর রহনান শাহিন (৩৯)।এ বিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি ওসি সাইদুর রহমান জানান, অতিরিক্ত যাত্রী বোঝাই ও লাইফ জ্যাকেট পরিধান না করার অপরাধে  নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি সদস্যরা অভিযান চালিয়ে ৪টি স্পিডবোট ও ৪ জন চালককে আটক করে মেরিন আইনে জরিমানা ও মামলা করেছে। নৌপথে চলাচলকারী নৌআইন ভঙ্গকারী প্রতিটি নৌযান ও চালকদের বিরুদ্ধে নৌপুলিশের এ অভিযান  অব্যাহত রয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কুষ্টিয়ায় ভুয়া ডাক্তার গ্রেফতার, জেল-জরিমানা

কুষ্টিয়ায় ভুয়া ডাক্তার গ্রেফতার, জেল-জরিমানা

কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার কেজি সামুদ্রিক সোনাপাতা মাছ জব্দ

কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার কেজি সামুদ্রিক সোনাপাতা মাছ জব্দ

মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ৮ জনকে জরিমানা

মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ৮ জনকে জরিমানা

আত্রাই পশুহাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

আত্রাই পশুহাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

সিদ্ধিরগঞ্জে রাজউকের অভিযানে ৬ লক্ষ টাকা জরিমানা আদায়

সিদ্ধিরগঞ্জে রাজউকের অভিযানে ৬ লক্ষ টাকা জরিমানা আদায়

মন্তব্য করুন