কাপ্তাইয়ের লোকালয়ে হাতির পালের তাণ্ডব, রেস্ট হাউজ ভাঙচুর

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

কাপ্তাইয়ের লোকালয়ে হাতির পালের তাণ্ডব, রেস্ট হাউজ ভাঙচুর

কাপ্তাইয়ের লোকালয়ে হাতির পালের তাণ্ডব, রেস্ট হাউজ ভাঙচুর

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাইয়ের লোকালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বন্য হাতির পাল। বিএফআইডিসি এলপিসি রেস্ট হাউজে ব্যাপক ভাঙচুর করে এরা। এরপর রাতভর আতঙ্ক বিরাজ করে পুরো এলাকাজুড়ে।৭ জানুয়ারি রোববার রাত ৩টা হতে ভোর ৫টা পর্যন্ত কাপ্তাইয়ে এ তাণ্ডব চালায় হাতি। হাউজ কক্ষে প্রবেশ করতে দেখে কর্তব্যরত আনাসার দৌড়ে পালিয়ে নিরাপদে গিয়ে সকলকে সচেতন করে।একই দিন রাতে কাজী সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুলের কলাবাগান খেয়ে সাবার করে দেয় বন্য হাতির দলটি।বিএফআইডিসি এলপিসি ইউনিট শাখার সহ-ব্যবস্থাপক (হিসাব) বিলাস কুমার বিশ্বাস জানান, গভীর রাতে হাতিরা রেস্ট হাউজে প্রবেশ করে দরজা, জানালা ও রান্না ঘরে ব্যাপক উলট পালট ও ভাঙচুর করে। এ সময় রেস্ট হাউজে অবস্থানরত সকলে ভয়ে দ্বিতীয় তলায় নিরাপদে আশ্রয় নেয়।রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বনের মধ্যে কোন খাদ্য না থাকার কারণে লোকালয়ে আসছে হাতি। এছাড়া নতুন করে কয়টি হাতি বাচ্চা দেয়ার ফলে খাদ্যের সন্ধানে লোকালয়ে হাতিগুলি চলে আসছে বলেও জানান তিনি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

নালিতাবাড়ীতে বন্যহাতি তাড়াতে গিয়ে কৃষকের মৃত্যু

জাতীয় চিড়িয়াখানায় উত্তেজিত হাতির আঘাতে কিশোর নিহত

হালুয়াঘাটে বন্য হাতির আক্রমণে যুবক নিহত

ভারত থেকে বাংলাবান্ধায় ২টি বন্য হাতির আগমন

মন্তব্য করুন