সিলেটে কারখানার সার পাচারকারীদের শনাক্তে তদন্ত কমিটি গঠন

সিলেটে কারখানার সার পাচারকারীদের শনাক্তে তদন্ত কমিটি গঠন

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

সিলেটে কারখানার সার পাচারকারীদের শনাক্তে তদন্ত কমিটি গঠন

সিলেটে কারখানার সার পাচারকারীদের শনাক্তে তদন্ত কমিটি গঠন

সিলেট প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা থেকে সার পাচার করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন এ কমিটির সদস্যরা।স্থানীয় সূত্র জানায়, ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানাটি উৎপাদনে যাওয়ার পর সার পাচারের অভিযোগ ওঠে। কিন্তু ঘটনাটি লোকমুখে বলাবলি হলেও কোনো তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছিল না। অবশেষে গত ৩০ সেপ্টেম্বর অতিরিক্ত ৩৩ বস্তা সার পাচারকালে ট্রাক আটক করে কারখানার নিরাপত্তা বিভাগ। এ নিয়ে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিনের মতো গত ৩০ সেপ্টেম্বর সার ভর্তি ট্রাক বেরিয়ে যাচ্ছিল। এরমধ্যে সন্দেহ একটি ট্রাক দাঁড় করিয়ে নিরাপত্তা কর্মীরা আনলোড করে সারের বস্তাগুলো গুনে ৩৩ বস্তা সার অতিরিক্ত ধরতে পারেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মী বলেন, অতিরিক্ত সারবোঝাই ট্রাক প্রায়ই বেরিয়ে যাচ্ছে। ওই সারগুলো আশুগঞ্জ পৌঁছানোর কথা ছিল। কারখানার এক শ্রেণির অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে এভাবেই সার পাচার হচ্ছে।অতিরিক্ত সার বহনকারী ট্রাক আটকের সত্যতা নিশ্চিত করে শাহজালাল সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াবুল হোসেন বলেন, এ ঘটনায় কারখানার জিএম (এমটিএস) প্রকৌশলী মো. মকধুম আলীকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

বুটেক্সের নজরুল হলে মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন

বুটেক্সের নজরুল হলে মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাকৃবিতে ছাত্রী-শিক্ষক আপত্তিজনক অবস্থায় ধরা পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাকৃবিতে ছাত্রী-শিক্ষক আপত্তিজনক অবস্থায় ধরা পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

কুষ্টিয়া পৌর মেয়রসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত শুরু

কুষ্টিয়া পৌর মেয়রসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত শুরু

বাকৃবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ১৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

বাকৃবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ১৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

কুতুবদিয়ায় অদক্ষ স্বাস্থ্যকর্মীর টিকাদানে ঝুঁকিতে শিশু নুজাইরা, তদন্ত কমিটি গঠন

কুতুবদিয়ায় অদক্ষ স্বাস্থ্যকর্মীর টিকাদানে ঝুঁকিতে শিশু নুজাইরা, তদন্ত কমিটি গঠন

মন্তব্য করুন