প্রকাশ : ২১ জুন ২০২৪ ০৮:৩৪ এএম
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৮
স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-০৬১৩) একটি বাসের ধাক্কায় ইজি বাইকে থাকা ২ যাত্রী মারা গেছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।
২০ জুন বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মধুখালী বাজারের বালিয়াকান্দি লিঙ্ক রোড (ডিভাইডার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলেন- বরিশালের বন্দর উপজেলার মৃত ইয়াসিন হাওলাদারের পুত্র মিরাজ হাওলাদার ও ঝালকাঠি জেলার নলছিটি থানার মো. মোবারকের পুত্র সুমন। ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপরজন মারা যায়।
ফরিদপুরের মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন জানান, পূর্বাশা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছিল। বাসটি রাত সাড়ে বারোটার দিকে ফরিদপুরের মধুখালী বাজার এলাকা পার করার সময় একটি ইজিবাইককে রং সাইডে গিয়ে ধাক্কা দেয়। এতে ২ যাত্রী নিহত হন।
তিনি আরও জানান, এ ঘটনায় ওই পরিবহন ও চালককে আটক করা হয়েছে। আটক চালকের নাম সুব্রত দাস ওরফে নেপাল দাস। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের সুকুমার দাসের পুত্র।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মাহমুদ জামান জানান, বৃহস্পতিবার রাত দেড়টা থেকে দুইটার মধ্যে ১২ জনের মত আহত রোগী নিয়ে আসে। এদের মধ্যে মৃত অবস্থায় একজন ও হাসপাতালে আনার পর আরও একজন মারা যায়। আহত সকলকে হাতপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৮