ইউটিউব দেখে জিরা চাষে সফল নওগাঁর জহুরুল

ইউটিউব দেখে জিরা চাষে সফল নওগাঁর জহুরুল

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

ইউটিউব দেখে জিরা চাষে সফল নওগাঁর জহুরুল

ইউটিউব দেখে জিরা চাষে সফল নওগাঁর জহুরুল

নওগাঁ প্রতিনিধি: প্রথমবারের মতো জিরা চাষে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন নওগাঁর জহুরুল। নিত্যনতুন ফসল উৎপাদন করে এক প্রকার আনন্দ পান জেলার রাণীনগরের একডালা ইউনিয়নের শিয়ালা গ্রামের কৃষক জহুরুল ইসলাম বাদল।এর আগে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন তিনি। তবে বাজারে জিরার দাম বেশি হওয়ায় জিরা চাষে উদ্বুদ্ধ হন তিনি। পরবর্তীতে ইউটিউবে জিরা চাষের পদ্ধতি দেখে ২ মাস আগে শুরু করেন জিরা চাষ। অনলাইনে জিরার বীজ সংগ্রহ করে ৮ শতাংশ জমিতে শুরু করেন জিরা চাষ।জিরা চাষে এ পর্যন্ত সব মিলিয়ে তার খরচ হয়েছে মাত্র ২ হাজার টাকা। বর্তমানে এই কৃষকের জিরা গাছে আসতে শুরু করেছে ফুল ও জিরা, ৮ শতাংশ জমিতে আবাদ করা ফসল থেকে অন্তত ১২ কেজি জিরা উৎপাদিত হবে বলে আশা করছেন জহুরুল ইসলাম।পরীক্ষামূলকভাবে জিরা চাষ করে জহুরুল অনেকটা সফল হওয়ায় অনেকটা আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। প্রতিদিন তার জমিতে এসে বীজ ও পরামর্শ নিচ্ছেন স্থানীয় কৃষকরা। সাধারণত বীজ বপনের জিরা ঘরে তুলতে সময় লাগে ৩ থেকে সাড়ে ৩ মাস।নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছেন, জহুরুলের এই জিরা চাষে সফলতা এলে সর্বস্তরের কৃষকদের জিরা চাষে উৎসাহিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে। নতুন ফসল হিসাবে জহুরুল জিরা পরীক্ষামূলকভাবে চাষ করেছেন। তার জিরা চাষ কৃষি বিভাগ সার্বক্ষণিক নজরে রেখেছে। শেষ পর্যন্ত এটার ফলন কেমন হয় সেটা দেখে অন্যদেরও উদ্বুদ্ধ করা হবে এবং সার্বিক পরামর্শ দেয়া হবে।দেশের জিরার চাহিদা আমদানি নির্ভরশীল হওয়ায় বাংলাদেশে উৎপাদিত জিরা হতে পারে মুল্যবান বৈদেশিক মুদ্রা বাচানোর উন্নতম মাধ্যম এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

মহাদেবপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মহাদেবপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

বাগেরহাটে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

বাগেরহাটে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

শতাধিক কৃষকের জমি ভূমি খেকোদের দখলে, হচ্ছে মাছের ঘের

শতাধিক কৃষকের জমি ভূমি খেকোদের দখলে, হচ্ছে মাছের ঘের

বাউফলে কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণ

বাউফলে কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণ

‘কৃষকবান্ধব প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে’

‘কৃষকবান্ধব প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে’

মন্তব্য করুন