প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ০৩:০৯ পিএম
নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: আগামী ২০২৩-২৫ মেয়াদে নরসিংদী প্রেস ক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ২ ডিসেম্বর শনিবার বিকেলে। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি ও নরসিংদী প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা, জেলা প্রশাসক ড. বদিউল আলম।
নরসিংদী প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম), নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, নরসিংদী জেলা সংবাদ পত্র পরিষদের (এনএসপি) সভাপতি মো. হারুন অর রশিদ।
উল্লেখ্য গত ১৯ নভেম্বর নরসিংদী প্রেস ক্লাব কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকাল পত্রিকার নরসিংদী প্রতিনিধি মো. নুরুল ইসলাম ও একাত্তর টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি মো. মোবারক হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন; সহ-সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি বাদল কুমার সাহা, দৈনিক ভোরের আওয়াজে মো. মশিউর রহমান সেলিম। সহ-সাধারণ সম্পাদক নাগরিক টেলিভিশনের মো. আকরাম হোসেন, কোষাধ্যক্ষ পদে দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মো. জাকির হোসেন ভূঁঞা, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক শেয়ার বিজ পত্রিকার প্রীতি রঞ্জন সাহা, দপ্তর সম্পাদক ডিবিসি টেলিভিশনের তোফায়েল আহমেদ স্বপন, কার্যনির্বাহী সদস্য হিসেবে দৈনিক গ্রামীণ দর্পনের কাজী আনোয়ার কামাল, মাছরাঙ্গা টেলিভিশনের মো. বদরুল আমীন চৌধুরী ও সাপ্তাহিক বর্তমান যোগাযোগ পত্রিকার মোহাম্মদ শফিকুল ইসলাম।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত