আমি নির্দিষ্ট কোনো দলের নই, সিংড়ার ৫ লাখ মানুষের প্রতিনিধি: পলক

আমি নির্দিষ্ট কোনো দলের নই, সিংড়ার ৫ লাখ মানুষের প্রতিনিধি: পলক

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

আমি নির্দিষ্ট কোনো দলের নই, সিংড়ার ৫ লাখ মানুষের প্রতিনিধি: পলক

আমি নির্দিষ্ট কোনো দলের নই, সিংড়ার ৫ লাখ মানুষের প্রতিনিধি: পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নির্বাচনে জয়ী হয়ে যখন আমি শপথ গ্রহণ করেছি, তারপর থেকে আমি নির্দিষ্ট কোনো দলের নই, কোনো গোষ্ঠীর, বলয় বা প্রতীকের নই, আমি সিংড়ার ৫ লাখ মানুষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি।২০ জানুয়ারি শনিবার বিকেলে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজ মাঠে নাগরিক সমাজের আয়োজনে অ্যাড. জুনাইদ আহমেদ পলক টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত ও তৃতীয় বার প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ‘নাগরিক সংবর্ধনা’ প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।জুনাইদ আহমেদ পলক বলেন, সিংড়ার নদী-নালা, পুকুর ও খাল-বিল কোনো অপশক্তি জবর দখল করে রাখতে পারবে না। যার জাল আছে সে তার জলাতে ন্যায্য অধিকার পাবে। খালে কোনো বাধ থাকবে না, নদীতে কোনো সুতি জাল থাকবে না। চলনবিলে আমরা ১৫০ কিলোমিটার খাল দখলমুক্ত করেছি। যদি এ খালে কেউ বাঁধ সৃষ্টি করে আমরা তাকে নির্মূল করব। আমার সিংড়া চলনবিলে কেউ যদি অবৈধভাবে বাধা প্রয়োগ করে তাকে আমরা নিমূর্ল করবো ইনশাআল্লাহ।তিনি বলেন, কারও জমিতে কেউ অবৈধভাবে জবর দখল করতে পারবে না। দলিল যার, জমি তার। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সিংড়া থেকে দখলদারদের উচ্ছেদ করা হবে। আমরা চলনবিল সিংড়ার শিক্ষিতদের মেধা ও যোগ্যতার মাপ কাঠিতে চাকরি নিশ্চিত করব। আমার সিংড়ার অসহায় গরিব মানুষ যেন জমি বিক্রি করে, ধার করে টাকা দিয়ে ছেলের চাকরি নিতে কোনো পরিবারকে সর্বত্র হারাতে না হয়, সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তি বিভিন্ন দফতরে চাকরির ব্যবস্থা করব।তিনি আরও বলেন, আমি যেদিন থেকে শপথ গ্রহণ করেছি, সেদিন থেকে নির্দিষ্ট কোনো দলের নই, কোনো সংগঠনের নয়, কোনো ব্যক্তির নই। আমি সিংড়ার ৫ লাখ মানুষের প্রতিনিধি। আমার এ সিংড়ার প্রতিটি পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে সৎ, নিষ্ঠাবান এবং জনদরদী সাংগঠনিক ব্যক্তিদের ঢেলে সাজাতে চাই। সকল শ্রেণি-পেশার মানুষদের নিয়ে স্মার্ট সিংড়া বিনির্মাণ করতে চাই।সংবর্ধনা অনুষ্ঠানে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল আজিজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ অনেকে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

শহরের সকল সুবিধা এখন গ্রামেই পাওয়া যাচ্ছে: প্রযুক্তি প্রতিমন্ত্রী

শহরের সকল সুবিধা এখন গ্রামেই পাওয়া যাচ্ছে: প্রযুক্তি প্রতিমন্ত্রী

বুয়েটে শতকোটি টাকা ব্যয়ে ন্যানোল্যাব স্থাপন করা হবে: পলক

বুয়েটে শতকোটি টাকা ব্যয়ে ন্যানোল্যাব স্থাপন করা হবে: পলক

শতকোটি টাকা ব্যয়ে রাঙামাটিতে নির্মিত হবে শেখ কামাল আইটি সেন্টার: পলক

শতকোটি টাকা ব্যয়ে রাঙামাটিতে নির্মিত হবে শেখ কামাল আইটি সেন্টার: পলক

১ কোটি ৩০ লক্ষ মানুষ টিসিবির স্বল্পমূল্যের পণ্য পাচ্ছে: পলক

১ কোটি ৩০ লক্ষ মানুষ টিসিবির স্বল্পমূল্যের পণ্য পাচ্ছে: পলক

বাংলা ভাষাভিত্তিক ৩ সফটওয়্যার ও টেলিটকের ই-সিম উদ্বোধন

বাংলা ভাষাভিত্তিক ৩ সফটওয়্যার ও টেলিটকের ই-সিম উদ্বোধন

মন্তব্য করুন