বগুড়ায় প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

বগুড়ায় প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

বগুড়ায় প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

বগুড়ায় প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় প্রকাশ্যে আজহারুল ইসলাম শান্ত (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি গাবতলি উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজের শিক্ষার্থী ছিলেন।২ মার্চ শনিবার বিকালে শহরের চকফরিদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইসলাম পড়াশোনার পাশাপাশি তার এক বন্ধুর সাথে ইন্টারনেট ব্যবসা করতেন।নিহত আজহারুল ইসলাম শহরে ফুলদিঘী এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। তার গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুপতলা সাহাপাড়া গ্রামে।বগুড়া মেডিকেল ফাঁড়ির পুলিশ (এসআই) আনিস জানান, বিকাল সাড়ে ৪টার দিকে শান্ত শহরের চকফরিদ এলাকায় মোটরসাইকেল নিয়ে যান। রাস্তার ওপরই তার ওপর হামলা করা হয়। ২টি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরেই পুলিশের ঊধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।নিহতের ভাই হাসিবুল ইসলাম বলেন, ‘শান্ত ও তার বন্ধু ইমরান মিলে ইন্টারনেটের ব্যবসা করত। বিকালে ইন্টারনেটের কাজ করার জন্য বাসা থেকে বের হয় সে। ফোনে জানায় কিছুক্ষণ পরেই বাসায় ফিরবে। পরে শুনি তাকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে।হাসিবুল আরও বলেন, কারও সঙ্গে শত্রুতা আছে কি না তা আমরা জানি না। তবে শুনেছি, এলাকায় একটা গ্রুপের সাথে কোনো একটা বিষয় নিয়ে শান্তর কথা কাটাকাটি হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে আমার ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ঈদের রাতে ডেকে নিয়ে ২ বন্ধুকে কুপিয়ে হত্যা, গুলিবিদ্ধ ১

ঈদের রাতে ডেকে নিয়ে ২ বন্ধুকে কুপিয়ে হত্যা, গুলিবিদ্ধ ১

কুরবানির গরু নিয়ে উপহাস, প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

কুরবানির গরু নিয়ে উপহাস, প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে ঝড়ের লাকড়ি নিয়ে দ্বন্দ্বে চাচার কোপে ভাতিজা নিহত

ঝালকাঠিতে ঝড়ের লাকড়ি নিয়ে দ্বন্দ্বে চাচার কোপে ভাতিজা নিহত

নরসিংদীতে সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে ও গুলি করে হত্যা

নরসিংদীতে সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে ও গুলি করে হত্যা

নরসিংদীতে সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে ও গুলি করে হত্যা

নরসিংদীতে সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে ও গুলি করে হত্যা

মন্তব্য করুন