সীতাকুণ্ডে জমিসহ ঘর পেল ৪৫ গৃহহীন পরিবার

সীতাকুণ্ডে জমিসহ ঘর পেল ৪৫ গৃহহীন পরিবার

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

সীতাকুণ্ডে জমিসহ ঘর পেল ৪৫ গৃহহীন পরিবার

সীতাকুণ্ডে জমিসহ ঘর পেল ৪৫ গৃহহীন পরিবার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ৪৫ জন গৃহহীন পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর-জমি বুঝে পেয়েছেন।১১ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৫ জন ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির নামজারি খতিয়ান প্রদান করা হয়। এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে এসব জমি ও ঘর হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠানিক উদ্বোধন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান। এ সময় তিনি বলেন, যাদের কোনো জমি নেই, নিজস্ব ঘর নেই, তাদেরকে দুই শতাংশ করে জমি ও ঘর দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের যা দিয়েছে তা সঠিক ব্যবহার করা আপনাদের দায়িত্ব। দেশে ৪৬৪টি উপজেলায় আজ থেকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে। এটা একটা মাইলফলক। বিশ্বের অনেক ধনি দেশ উন্নত দেশ কিন্তু এ কাজটি করতে পারেনি।এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল আলম রাজু, সীতাকুণ্ড পৌরসভার মেয়র বদিউল আলমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

এবার নতুন ঘরে প্রথম ঈদ হবে সাফ জয়ী ইয়ারজানের

এবার নতুন ঘরে প্রথম ঈদ হবে সাফ জয়ী ইয়ারজানের

সৈয়দপুরে ১১০ গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর

সৈয়দপুরে ১১০ গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর

পীরগঞ্জে ১০২ অসহায় গৃহহীন পরিবার পেল পাকা ঘর

পীরগঞ্জে ১০২ অসহায় গৃহহীন পরিবার পেল পাকা ঘর

দৌলতখানে মুজিব বর্ষের ঘর উপহার পেলেন ৮৫ ভূমিহীন পরিবার

দৌলতখানে মুজিব বর্ষের ঘর উপহার পেলেন ৮৫ ভূমিহীন পরিবার

গঙ্গাচড়াকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা

গঙ্গাচড়াকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা

মন্তব্য করুন