নির্বাচন বাতিল ও সরকার পদত্যাগের দাবিতে বরিশালে বাম জোটের বিক্ষোভ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

নির্বাচন বাতিল ও সরকার পদত্যাগের দাবিতে বরিশালে বাম জোটের বিক্ষোভ

নির্বাচন বাতিল ও সরকার পদত্যাগের দাবিতে বরিশালে বাম জোটের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি: ‘প্রহসনের ডামি নির্বাচন বাতিল এবং একতরফা সরকার পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন’ দেওয়ার দাবিতে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৭ জানুয়ারি শনিবার সকাল ১১টায় শহরের অশ্বিন কুমার হল চত্বর এ সমাবেশে অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাঢ়ৈ। বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক আব্দুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ বরিশাল জেলা শাখার সদস্য বিজন সিকদার।এ সময়ে বক্তারা বলেন, গত ৭ জানুয়ারি এক তরফা নির্বাচনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থায় আর একটি কলঙ্ক রচিত হয়েছে।তারা আরও বলেন, প্রহসনের এই ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। সারাদেশে ভোট কেন্দ্রে না গিয়ে নিরব প্রতিবাদ জানিয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির চাপে জনজীবন আজ অতিষ্ঠ। জনগণ এই সরকারের শোষণ থেকে মুক্ত হতে চায়। বক্তারা অবিলম্বে ৭ জানুয়ারি নির্বাচনের ফলাফল বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে সকলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান।সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কুমিল্লায় দেড় ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ২০ কিলোমিটার যানজট

ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কাস্টমস অফিসারকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ

মন্তব্য করুন